
🖼️আমিরুল ইসলাম নয়ন,গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: শুক্রবার সকাল ১১ টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের বিএনপি’র ২ নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মী বৃন্দদের নিয়ে মায়ামি ডাইং রেস্টুরেন্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বিএনপি সাবেক নেতা আরাফাত মেম্বার, বিএনপি নেতা হুমায়ুন ডালি,বিএনপি’র যুবদলের সাবেক নেতা মো:জহুরুল হক খান রিটু,বিএনপি’র সাবেক যুবদলের নেতা ফুয়াদ মৃধা,বিএনপি’র ছাত্রদলের নেতা বাবু, বিএনপি নেতা জমির আলী, বিএনপি নেতা ফারুক, বিএনপি নেতা ইকবাল, বিএনপি নেতা শরীফ, বিএনপি নেতা শহীদ, বিএনপি নেতা রবি, বিএনপি’র সাবেক যুবদলের নেতা নজরুল ইসলাম, প্রমূখ।
এ সময় নেতা কর্মীরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন এবং বলেন বিএনপিকে ক্ষমতা আনতে হলে জনগণের সাথে ভালো আচরণ করতে হবে এবং কিভাবে ভোট বৃদ্ধি করা যাবে সেদিকে কাজ করতে হবে বিগত ১৭ বছর জেল জুলুম এবং নির্যাতন নেতা কর্মীরা হয়েছে তার থেকে পরিত্রান পেতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এর কোন বিকল্প নেই সেদিকে খেয়াল করে নেতাকর্মীরা কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।


















