
🖼️নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন স্হানীয় বিএনপির নেতারা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ২০টি পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক দেওয়ান সামছুল আরেফিন শামীম,সদস্য সচিব আহসানুল হক মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ,পৌরসভা বিএনপি নেতা মমিন ভুঁইয়া,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক,
উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজ্বি মাসুদ,পৌরসভা যুবদল নেতা হাজ্বি বেলায়েত,পৌরসভা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ফারুক ভুইয়া,
পৌরসভা মৎস্যজীবী দলের আহবায়ক মিলন ও শ্রমিক নেতা হিরনসহ আরো অনেকে।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন-ধনী গরীব নির্বিশেষে সবাই যেন এই আনন্দ সমানভাগে ভাগাভাগি করে উৎসব পালন করে,এটাই আমাদের প্রত্যাশা। কোনো বৈষম্য যেন এই উৎসব স্লান করতে না পারে,সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।
তারা আরও বলেন-বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে,আমরা সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করি।
দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই বসুন্ধরায়,
আমরা মনে করি,বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে।


















