
অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী
রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমনে সরকার কোনো ধরনের আপস করবে না।”
সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দিচ্ছে, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তিনি জনগণকে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
আরও জানতে চোখ রাখুন…


















