কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

 শহিদুল ইসলাম,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:

চট্টগ্রাম একনেকে অনুমোদনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও মূল নির্মাণকাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে কালুরঘাট নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণকাজ দ্রুত ও দৃশ্যমানভাবে শুরুর দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম নাগরিক ফোরাম।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিচালক মনোয়ারা বেগমের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়। চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিতে প্রকল্প বাস্তবায়নে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনার আবেদন জানানো হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একাধিকবার সেতুটি নিয়ে সরকারি দপ্তর থেকে আশ্বাসের বাণী শোনানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

ফোরাম নেতাদের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কালুরঘাট সেতুর কাজ শুরু করার কথা জানিয়েছিলেন। এর পর ২৬ নভেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক প্রধান প্রকৌশলী (সেতু) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমে জানান, ২০২৫ সালের মে-জুনের মধ্যে প্রকল্পের পরামর্শক নিয়োগ ও ভূমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হবে। এরপর ২০২৫ সালের ১৪ মে ভিত্তিপ্রস্তরও উন্মোচন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কালুরঘাট নতুন সেতুটি কেবল চট্টগ্রামবাসীর যোগাযোগের বিষয় নয়; এর সঙ্গে চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল, পর্যটন নগরী কক্সবাজার এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সুফল পুরোপুরি নেওয়ার বিষয়টিও সম্পর্কিত। প্রকল্পটি ঝুলে থাকায় সরকারের নির্মাণ ব্যয় যেমন বাড়ছে, তেমনি দীর্ঘ হচ্ছে জনদুর্ভোগ ও আঞ্চলিক পরিবহন খাতের সংকট।

চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে এ বিষয়ে চার দফা জরুরি দাবি জানানো হয়:

  • কালুরঘাট নতুন সেতু প্রকল্পটিকে অবিলম্বে ‘বিশেষ অগ্রাধিকারভিত্তিক’ প্রকল্প ঘোষণা।
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তদারকি নিশ্চিত করা এবং বিলম্বের আসল কারণ জনসম্মুখে প্রকাশ করা।
  • আগামী তিন মাসের মধ্যে ভূমি অধিগ্রহণসহ সেতুর প্রাথমিক কার্যক্রম দৃশ্যমান করা।
  • সুনির্দিষ্ট সময়সূচি ধরে ২০২৯ সালের মধ্যে কালুরঘাট নতুন সেতুর নির্মাণকাজ শতভাগ সম্পন্ন করা।

স্মারকলিপি জমা দেওয়ার পর চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “এই সেতুর দাবি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের রক্তঘাম ভেজা দাবি। এটি কোনো আঞ্চলিক রাজনীতি নয়, পুরো দেশের অর্থনীতির সংগে এর স্বার্থ জড়িত। দীর্ঘদিন ধরে একাধিক সরকারের সময়ে আশ্বাস সত্ত্বেও দৃশ্যমান কাজ না হওয়া অত্যন্ত হতাশাজনক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

স্মারকলিপি দেওয়ার সময় ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, যুগ্ম-মহাসচিব মোঃ কামরুল ইসলাম, রাজনীতিক মিতুল দাশ গুপ্ত, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, সার্ক মানবাধিকারের বিভাগীয় মহাসচিব জাফর ইকবাল, শিশুসাহিত্যিক তসলিম খাঁ, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আক্তার হোসেন নিজামী এবং পরিবেশ কর্মী মাসুদ রানা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 49 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 55 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 46 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 91 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 65 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 61 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 51 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 57 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 69 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 77 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 68 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব