ঠাকুরগাঁওয়ে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা

🖼️মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের উপযোগী সময় হলেও আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে বেশি লাভবান হচ্ছেন ঠাকুরগাঁও জেলার কৃষকরা।
দেখা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ি গ্রামের উদ্দমী যুবক কৃষক, মঞ্জুর আলম, আজিমুল হক, লুৎফর রহমান ও সালাউদ্দিন আহমেদ। তারা ৪ জন মিলে সাড়ে ৫ একর জমি লিজ নিয়ে মালচিং পদ্ধতিতে চাষ করেছেন ব্ল্যাক বেবী নামে বিদেশি জাতের তরমুজ। এ পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চারা রোপনের মাত্র ৫০-৫৫ দিনে ফলন ও এসব তরমুজ সুস্বাদু হওয়ায় এর বাজার চাহিদা বেশি।
এতে খরচের তুলনায় বেশি লাভবান হচ্ছেন তারা।
এখানকার উৎপাদিত একেকটি তরমুজের ওজন প্রায় ২ থেকে ৪ কেজি। আর এসব তরমুজ স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের এমন সফলতা দেখে আশপাশের স্থানীয় কৃষকরা সহ অন্যান্য ঠাকুরগাঁও জেলার কৃষকরাও আগ্রহী হচ্ছেন মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষে। স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম বলেন, এভাবে আগাম তরমুজ চাষ করে মঞ্জুর, আজিমুল অনেক লাভবান হচ্ছেন। এর আগেরও তারা বেশ কয়েকজন মিলে এই জাতের তরমুজ চাষ করেছিলেন। এবারও করেছেন। আগামীতে আমরাও এভাবে তরমুজ চাষ করার চিন্তা করছি। তাসনিম আলম লাবিব বলেন, মঞ্জুর চাচা আমাদের এইদিকে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন। আমরা দেখছি তাদের খরচের তুলনায় লাভ হচ্ছে ভালো। আগামীতে আমরাও এভাবে তরমুজ চাষ করবো ইনশাআল্লাহ। কৃষি উদ্যোক্তা মো. মঞ্জুর আলম বলেন, এভাবে তরমুজ চাষ করে লাভবান হওয়ায় প্রতিবছরের ন্যায় এ বছরও চাষ করেছি তরমুজ। মালচিং পদ্ধতিতে চাষের ফলে অতি বৃষ্টি ও খড়া থেকে রক্ষা এবং রোগ বালাই কম হয়। এছাড়াও মাটিতে চাষ করা তরমুজের তুলনায় মাচায় চাষকৃত তরমুজ বেশি সুস্বাদু ও মিষ্টি হয়। ইতোমধ্যে দের একর জমির ফল প্রথম হারভেস্টেই ২ লাখ টাকা বিক্রয় করা হয়েছে। দ্বিতীয়বারে আরও ১ লাখ টাকার তরমুজ বিক্রয়ের আশা রয়েছে।
আরেক কৃষি উদ্যোক্তা আজিমুল হক বলেন, আমরা চারজন মিলে প্রায় সাড়ে ৫ একর জমিতে ব্ল্যাক বেবী জাতের তরমুজ মালচিং পদ্ধতিতে চাষ করেছি। এই পদ্ধতিতে খরচের তুলনায় লাভ বেশি হয়। একেকটি তরমুজ ২-৪ কেজি পর্যন্ত ওজন হয়। বর্তমানে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখানকার উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে যাচ্ছে। এবার সাড়ে ৫ একর জমির তরমুজে প্রায় ৭-৮ লাখ টাকা লাভবান হওয়ার আশা করছি আমরা। আর সব মিলিয়ে আমাদের খরচ হবে প্রায় ৪ লাখ টাকা। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ –পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, আর্থিকভাবে লাভ পাওয়া কৃষকরা এসব তরমুজ চাষে ঝুঁকছেন ও আবাদ সম্প্রসারিত হচ্ছে। এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহায়তা সহ পরামর্শ প্রদান করা হচ্ছে। আগামীতে এর চাষ আরও বাড়বে বলে আশা করছি। ঠাকুরগাঁও
জেলা কৃষি বিভাগের কর্মকর্তা দেওয়া তথ্য মতে, ২০২১ সালে মালচিং পদ্ধতিতে ঠাকুরগাঁও জেলায় মাত্র ৩ হেক্টর জমিতে চাষ হয়েছিল বিদেশি জাতের এসব তরমুজ। ২০২৪ সালে এর চাষ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২২ হেক্টরে। লাভ বেশি থাকায় মাত্র ৩ বছরের ব্যবধানে প্রায় ৭ গুণ চাষ বৃদ্ধি পেয়েছে ১৯ হেক্টর জমি।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব