
আন্তর্জাতিক স্পোর্টস ডেস্কঃ
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta) স্বীকার করেছেন যে তাঁর দল বর্তমানে চোটের এক “ভীষণ বিপজ্জনক চক্রে” (Really Dangerous Circle) আটকে পড়েছে। তবে তিনি পরিষ্কারভাবে অস্বীকার করেছেন যে এই সমস্যার জন্য অতিরিক্ত অনুশীলন (ওভারট্রেনিং) দায়ী।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে ক্লাব ব্রুগের (Club Brugge) বিরুদ্ধে ম্যাচের আগে চোটের কারণে আর্সেনালের প্রথম সারির একাধিক খেলোয়াড় দলের বাইরে।গুরুত্বপূর্ণ অনুপস্থিতি মিডফিল্ডার ডেক্লান রাইস, ডিফেন্ডার উইলিয়াম সালিবা এবং ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রসার্ড এই ম্যাচে খেলতে পারবেন না।
ট্রসার্ডের দুর্ভাগ্য: গত সপ্তাহান্তে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে গোল করেও ট্রসার্ড চোট কাটিয়ে মাঠে ফিরেই আবার চোট পান এবং পরিবর্ত হিসেবে নামার পরেও তাঁকে মাঠ ছাড়তে হয়।
অন্যান্য চোটপ্রাপ্ত: কাই হ্যাভার্টজ, গ্যাব্রিয়েল ম্যাগালায়েস এবং ক্রিস্টিয়ান মোসকেরা এখনও চোটের কারণে বাইরে। অন্যদিকে, স্ট্রাইকার ভিক্টর জিওকেরেস কেবল চোট কাটিয়ে ফিরছেন।
চোটের কারণ: ওভারট্রেনিং নয়, খেলার চাপ
এই ঘন ঘন চোটের কারণ কি অতিরিক্ত অনুশীলন? এমন প্রশ্নের জবাবে আর্তেতা স্পষ্টভাবে ধারণাটি নাকচ করে দেন।
আর্তেতা বলেন, “না, কারণ আমরা অনুশীলনই করছি না।” তিনি ব্যাখ্যা করেন যে মরসুমের এই পর্যায়ে ম্যাচগুলির মধ্যে বিরতি খুব কম থাকে, তাই প্রশিক্ষণের সময় পাওয়া যায় না। তিনি জানান, মঙ্গলবার তারা মাত্র ‘২০ মিনিট’ অনুশীলন করেছে।
আর্তেতা যোগ করেন, “আমাদের অনুশীলনের সময় নেই। কিন্তু যেহেতু এতজন খেলোয়াড় অনুপস্থিত, তাই বাকি খেলোয়াড়দের উপর কাজের চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে। এটা সত্যিই একটা বিপজ্জনক চক্র।”
গত মরসুমেও কাই হ্যাভার্টজ, বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল দীর্ঘমেয়াদী চোটে ভুগেছিলেন। আর্তেতা জানান, তিনি এবং আর্সেনালের মেডিক্যাল টিম সবসময় চোটের কারণ অনুসন্ধান করছেন।
কোচ বলেন, “কিছু খেলোয়াড় গত দুই মরসুমে ১৫০টিরও বেশি ম্যাচ খেলেছে, তাই তারা অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনি বারবার তাদের উপর চাপ দিচ্ছেন, আর একটা সময় তারা ভেঙে পড়ছে।”
বিবিসি সূত্রে উল্লেখিত ফুটবলের সূচি (ক্যালেন্ডার) নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলমান। খেলোয়াড়দের কল্যাণ সুরক্ষার দাবিতে ক্লাবগুলো ও গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রো (Fifpro) ফিফা-র বিরুদ্ধে আইনি অভিযোগ পর্যন্ত করেছে।
ইউরোপীয় লিগগুলির চাপের কারণে আর্সেনালের কিছু ম্যাচ পিছিয়ে দেওয়া হয়ে ছেএভারটনের বিরুদ্ধে আর্সেনালের ম্যাচটি ২১ ডিসেম্বরের পরিবর্তে এখন এক দিন আগে ২০ ডিসেম্বর রাত ৮টায় অনুষ্ঠিত হবে। এই পরিবর্তন করা হয়েছে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিকে মাথায় রেখে।
আর্সেনাল এরই মধ্যে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং কারাবাও কাপ মিলিয়ে সব প্রতিযোগিতা মোট ২২টি ম্যাচ খেলে ফেলেছে।
তবে ফিফা সম্প্রতি খেলোয়াড়দের কল্যাণের জন্য পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে:
ম্যাচগুলোর মধ্যে কমপক্ষে ৭২ ঘণ্টা বিশ্রাম।
প্রতি মরসুম শেষে কমপক্ষে ২১ দিনের বিশ্রামের সময়কাল।
তবে ফিফপ্রো ফিফা-র বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা “স্বীকৃত ফুটবল প্রতিনিধি সংস্থাগুলির সাথে যোগাযোগ না করে ফিফা-বান্ধব সংস্থাগুলির সাথে আলোচনা করে খেলোয়াড়দের কল্যাণের বিষয়টি দুর্বল করে দিচ্ছে।

















