
খায়রুল কবির,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
র্যাব-৯ এর বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা সহ জুয়েল নামের ১ মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ মাদক বিরাধী অভিযান পরিচালনা করে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ১ জন মাদক কারবারি কে গ্রেফতার করে।
আজ বিকেলে র্যাব-৯ এর এ এস পি মশিহুর রহমান সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর অভিযানে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ১ জন মাদক কারবারি কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- জুয়েল মিয়া ময়মনসিংহ জেলার বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামিসহ জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


















