
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের নূর আলীর ছেলে আন্ত:জেলা
ডাকাত দলের প্রধান সুজন মিয়া( ৩১) কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি হত্যা চেষ্টা মামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে।
(৪ঠা ডিসেম্বর )বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম।
তিনি বলেন,সুজন বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।।


















