দেবরের সঙ্গে পরকীয়ায় প্রাণ গেল ভাবির, আটক ২

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিনতা রানী (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবর ও শাশুড়িকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামে এ ঘটনা। গৃহবধূর পরিবারের অভিযোগ, মেয়েকে হত্যা পর গলায় ফাঁস দিয়েছে দেবর ও শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূ বিনতা রানী বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের বুধুরাম পালের মেয়ে ও সবুজ চন্দ্রের স্ত্রী। ৬ বছরের পুষ্পা নামে এক কন্যা সন্তান রয়েছে তার।

আটক দেবর সুমন চন্দ্র (২৩) ও তার মা বাসন্তী রানী ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামে সেবারামের স্ত্রী।

গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়, আট বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের গনেশপাড়া গ্রামের সবুজ চন্দ্রের সঙ্গে বিনতা রানীর বিয়ে হয়। দুই বছর পর কন্যা সন্তান জন্মের পর জীবিকা নির্বাহের জন্য ঢাকায় যাতায়াত শুরু হয় গৃহবধুর স্বামীর। গোপনে ২ বছর হলো আরেকটি বিয়ে করেন গৃহবধুর স্বামী সবুজ চন্দ্র। এরপর থেকে বাড়িতে আসা বন্ধ করে দেয় স্বামী সবুজ।

এদিকে প্রায় এক বছর ধরে দেবর সুমনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন গৃহবধূ বিনতা রানী। ৩ মাসের অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন তিনি। বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে গত ২০ মার্চ বৃহস্পতিবার দুই পরিবারের মধ্য বৈঠক হয়। বৈঠকে স্বামীকে তালাক দিয়ে দেবরের সঙ্গে বিয়ে দেওয়ার চাপ দেন। এটা সিদ্ধান্তের জন্য এক সপ্তাহ সময় নেয় বিনতা রানীর শ্বশুরবাড়ির লোকজন।

বিনতা রানীর বাবা বুধুরাম জানান, সকালে মেয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। মোবাইলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ঘণ্টা খানেক পরে শুনতে পেলাম মেয়ে আর নেই। ছুটে গিয়ে দেখি মেয়ের মরদেহ বারান্দায় পড়ে আছে। মেয়েটা অনেক কষ্ট করেও সংসার করতে চাইছিল। পরিবারটি শেষ করে দিলো মেয়েটাকে।

পরেশ চন্দ্র অভিযোগ করে বলেন, আমার বোনকে কৌশলে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছিল দেবর সুমন ও তার পরিবারের লোকজন। আমরা ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ নামিয়ে নেয় বারান্দায়। আমার বোনের পেটের বাচ্চা নষ্টের চেষ্টা করেছিল পরিবারটি। ব্যর্থ হয়ে মেরেই ফেলে। আমি দেবর-স্বামী-শাশুড়ি সহ জড়িতদের বিচার দাবি করছি।

বালিয়াডাঙ্গী থানা পুলিশের ওসি শওকত আলী সরকার জানান, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিক দেবর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে আটকের আগে ভাবির সাথে পরকীয়া প্রেম ও তার সঙ্গে মেলামেশায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা স্বীকার করেছেন সুমন চন্দ্র।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব