দুই কোটির ‘মুজিব কিল্লা’ মাদকসেবীদের অভয়ারণ্য

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তার চরাঞ্চলের বানভাসি মানুষের জন্য ‘মুজিব কিল্লা’ নামের আশ্রয় কেন্দ্রটি (সাইক্লোন সেন্টার) এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের কিল্লাপাড়ায় আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করেন ত্রাণ ও পুনর্বাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মেজবাহুর রহমান জানান, ২০২২ সালের প্রথম দিকে মুজিব কিল্লাটি নির্মিত হয়। একই বছরের ১৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। আর এ ভবনের কাজটি বাস্তবায়ন করেন মেসার্স হায়দার এন্ড কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়রা জানান, ফ্যান, লাইট, বিদ্যুৎ ও যাতায়াতের রাস্তা না থাকায় বানভাসি মানুষের কোন কাজে আসছে না, কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয় কেন্দ্রটি। ছাতুনামা গ্রামে পাঁচ বিঘা (১৫০ শতাংশ) জমির ওপরে নির্মিত ‘মুজিব কিল্লা’ এখন ভূতের বাড়ি।

সূত্র জানা যায়, এটি বি-প্যাটানের একটি স্থাপনা। সরকার প্রকল্পটির নাম দিয়েছিল ‘মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন’। মূল ভবনটির আয়তন ৯ হাজার ৩১০ বর্গফুট। দুর্যোগ প্রশমিত এলাকার মানুষ ও তাদের জীবনরক্ষা, মূল্যবান দ্রব্যসামগ্রী সংরক্ষণ এবং গৃহপালিত পশু নিরাপদে রাখার জন্য ভবনটি নির্মাণ করা হয়। এছাড়াও বছরের অন্য সময় জাতীয় অনুষ্ঠানসহ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, শিশুদের খেলার মাঠ ও এলাকার উন্নয়নের লক্ষ্যে সরকারি বেসরকারি নানা প্রশিক্ষণ ও দুর্যোগে অস্থায়ী সেবাকেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য নির্মাণ করা হয়। বর্তমানে সেখানে মাদকসেবীদের অভয়ারণ্য, চলছে মাদকের আড্ডা।

আশ্রয়কেন্দ্র সংলগ্ন স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম, আফসার আলী ও আব্দুল আজিজ জানান, মুজিব কিল্লার পূর্ব দিকে যাতায়াতের জন্য একটি সিঁড়ি নির্মাণ করা হলেও সেখানে সংযোগ সড়ক না থাকায় প্রবেশ করা যায় না। ধানক্ষেতের আইল (মাল্লি) দিয়ে চলাচল করা গেলেও চারপাশে আবাদি জমির ভিতরে এটির অবস্থান। রাস্তা সংকটে সব কার্যক্রম প্রায় বন্ধের পথে।

সূত্র জানায়, নীলফামারী (ডোমার, ডিমলা) আসনের সাবেক এমপি ও ডিমলা উপজেলা আ.লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জায়গাটিও তিনি নির্বাচন করে দেন। এ কাজের দেখভালের দায়িত্ব পায় এমপির অনুসারীরা। এ ব্যাপারে জানতে মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ওই ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক জানান, দুমাস আগে স্টোররুম থেকে সোলার ও ব্যাটারি চুরি হলে তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে উদ্ধার করা হয়। সেগুলো এখন আশ্রয়কেন্দ্রে রাখার পরিবেশ না থাকায় ইউপি সদস্যের কাছে জমা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার বন্যায় খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেলেও সেখানে মানুষ আশ্রয় নিতে পারেনি। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আশ্রয়কেন্দ্রটি এখন ভূতড়ে অবস্থায় পরিণত হয়েছে। যাতায়াতের রাস্তা ছাড়া এটি নির্মাণ করে এলাকাবাসীর লাভ কি হলো।ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর হোসেন জানান, এতো টাকা ব্যয়ে তৈরি করা মুজিব কিল্লাটি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কোন কাছে আসে নাই। সেখানে যাতায়াতের কোন রাস্তা না থাকায় অকেজো অবস্থায় পড়ে আছে। চরাঞ্চলের বানভাসি মানুষের বাড়ি ঘর,যান মাল রক্ষায় নির্মিত এই মুজিব কিল্লা এখন মাদকের আখড়া। এটি ব্যবহারে অনুপযোগী হওয়ায় পানিবন্দী মানুষ এখানে আশ্রয় নেয়নি। তিনি বলেন, সেখানে নিরাপত্তার দায়িত্বে কোন লোক না থাকায় সোলার ব্যাটারি ও অন্য জিনিসপত্র চুরি হয়েছে। এগুলি উদ্ধারে আমাদের তৎপরতা চলছে। সরকারিভাবে দেখভাল করা হলে সাইক্লোন সেন্টারটি রক্ষা পেত।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, আশ্রয়কেন্দ্রের ব্যাটারি, ফ্যান চুরি হয়েছে কিনা তা বলতে পারব না। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আন্দোলনকারীরা কিছুটা ক্ষতি কয়েছে। বর্তমানে ওই ইউনিয়নের চেয়ারম্যান দেখা শুনা করছেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া জানান, মুজিব কিল্লার বরাদ্দ সম্পর্কে তার জানা নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ সংযোগের বরাদ্দ প্রকল্পে ছিল কি না তা জেনে বলতে হবে। ওই ইউনিয়নে জরুরি এক কাজে গিয়ে এক নজর আশ্রয় কেন্দ্রটি দেখে এসেছেন তিনি। তবে ভিতরে লাইট ফ্যান দেখেছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাশপিয়া তাসরিন বলেন, শুনেছি জেলার ডিমলায় একটি সাইক্লোন সেন্টার রয়েছে। যাতায়াতের সংযোগ সড়ক আছে কিনা তাও আমার জানা নাই? আমি অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এলাকাবাসীর অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে দেশের ১৬ জেলায় ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণের সিন্ধ্যান্ত গৃহীত হয়। এর জন্য ব্যয় ধরা হয়েছিল দুই হাজার কোটি টাকা। তার মধ্যে ২০২১-২২ অর্থ বছরে নীলফামারীর ডিমলায় তিস্তার চরে ‘মুজিব কিল্লা’ নামের আশ্রয়ণ কেন্দ্রটি নির্মাণ করা হয়।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব