সোনাইমুড়ীতে মন্দিরের পুরোহিতকে রগ কেটে হত্যার হুমকি!

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: মন্দিরে তালা না দিলে পুরোহিতের রগ কেটে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভার লোকনাথ মন্দিরের পুরোহিত গোপাল চক্রবর্তীকে এই হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় শনিবার(৭ ডিসেম্বর) সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে পাঞ্জাবি-টুপি পরা এক যুবক ও এক মধ্যবয়সী ব্যক্তি মন্দিরের গেটের সামনে থেকে এই হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী গোপাল চক্রবর্তী ।

শনিবার বেলা ১১ টার দিকে মন্দিরে স্থানীয় সাংবাদিকরা গেলে পুরোহিত জানান, তিনি পার্শ্ববর্তী ফেনী জেলার ফুলগাছি উপজেলার বাসিন্দা। গত ৫ মাস থেকে এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছেন। এর আগে কখনো এমন হুমকির সম্মুখীন হননি তিনি। মন্দিরে তালা না দিলে রগ কেটে দেওয়ার হুমকিতে এখন তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন।

জাগো হিন্দু পরিষদের সোনাইমুড়ী শাখার সভাপতি অনুপ সিংহ জানান, ঐদিন দুপুর ৩ টার দিকে মূল গেইটে তালা মেরে পৌর এলাকার ভানুয়াই গ্রামের ঠাকুরবাড়িতে বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছিলেন মন্দিরের পুরোহিত। এসময় পাঞ্জাবি টুপি পরা দুইজন ব্যক্তি তার গতিরোধ করে। তাকে লক্ষ্য করে বলে “এই বেডা নমো নমো বন্ধ কর। তোদের দিন শেষ। এগুলো বন্ধ না করলে রগ কেটে ফেলবো”। বিভিন্ন গালিগালাজ ও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। সোনাইমুড়ী থানায় খবর দিলে এসআই চিরঞ্জিত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরের দিন শুক্রবার জুমার নামাজের আগে হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সোনাইমুড়ীর সভাপতি প্রদীপ বন্ধু দেবনাথ ও সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী নেতৃত্বে মন্দিরে হিন্দুর সম্প্রদায়ের ১৮/ ২০ জন পাহারা দেয়। জুমার নামাজের সময় সেনাবাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সোনাইমুড়ী শাখার সভাপতি প্রতিত বন্ধু দেবনাথ জানান, মন্দিরের পুরোহিত পার্শবর্তী ফেনী জেলার তিনি হুমকি দাতাদের চিনতে পারেননি। থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

সোনাইমুড়ীর লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী বলেন, মন্দিরের পুরোহিতকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার কয়েকদিন পর ৪জন বোরখা পরিহিত মহিলা মন্দিরে প্রবেশ করেন। তাদের প্রশ্ন করলেও কোন উত্তর না দিয়ে কিছুসময় পরে মন্দির থেকে বেরিয়ে যান। বর্তমানে পুরোহিতসহ অন্যান্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম এ প্রসঙ্গে বলেন, শনিবার(৭ ডিসেম্বর) দুপুরে তিনি মন্দির পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সদস্যদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন। হুমকি দাতাদের শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব