
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ ১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৭ ডিসেম্বর) উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে স্থানীয় পৌর মুক্তমঞ্চের মাঠে
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুঁইয়া।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বি এন পির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে দেশটাকে লোটপাট করে শেষ করে দিছে, তাদের জন্য আমরা কোন জায়গায় দাড়াতে পারি নাই। এসময় বক্তারা শেখ হাসিনা সহ সকল দোষীদের ফাঁসির দাবী জানান এবং অনতি বিলম্বে নির্বাচনের ও দাবী জানান।
প্রধান বক্তা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের মামলায় যারা আসামি হচ্ছেন তারা বাদী হওয়ার কথা। তিনি সবাইকে ধৈর্য ধরতে আহবান জানান।
প্রধান অতিথি অধ্যাপক সেলিম ভুঁইয়া বলেন, আমরা ৩১ দফা নির্বাচনের রোড ম্যাপ দিয়েছি। দ্রুত নির্বাচন দেওয়া এবং ভারতের সাথে সকল চুক্তি বাতিলের ও দাবী জানান। ছাএ জনতা যারা নিহত হয়েছেেন তাদের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার ও দাবী জানান তিনি। সম্মেলনে সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
















