
🌐 প্রযুক্তি ডেস্ক.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ইউরোপীয় ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের পাশাপাশি স্পেনেরপ্রতিযোগিতা–বিরোধী আইনও লঙ্ঘন করেছে মেটা।
বেআইনি উপায়ে ব্যহারকারীদের ডেটা সংগ্রহ করে ‘বড় ধরনের বাজার সুবিধা’ পেয়েছে মেটা।
ব্যবহারকারীর ডেটা বেআইনিভাবে ব্যবহার করে বাজারে সুবিধা নেওয়া ও ইউরোপীয়ইউনিয়নের ডেটা সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমজায়ান্ট মেটাকে জরিমানা করেছে এক স্প্যানিশ আদালত।
বৃহস্পতিবার কোম্পানিটিকে ৮৭টি স্প্যানিশ মিডিয়া আউটলেটকে ৫৫ কোটি ২০ লাখডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে মাদ্রিদ আদালত। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধেআপিল করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আদালত বলেছে, মেটা যেভাবে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করেছে তা ইউরোপীয়ইউনিয়নের ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ বা জিডিপিআর আইনেরলঙ্ঘন। সেইসঙ্গে স্পেনের প্রতিযোগিতা–বিরোধী আইনও লঙ্ঘন করেছে কোম্পানিটি।
২০১৮ সালে জিডিপিআর আইন চালুর পর নিজেদের ডেটা সংগ্রহের ধরন বদলে দেয়মেটা, যেখানে আগে ব্যবহারকারীর অনুমতি নিয়ে ডেটা নেওয়ার কথা বললেও পরেকোম্পানিটি বলেছে, ব্যবহারকারীদের এই ডেটা নেওয়ার বিষয়টি ‘চুক্তি পূরণ করতেপ্রয়োজনীয়’।
তবে নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখেছে, মেটার দেখানো কারণটি ঠিক নয়। ফলে ২০২৩সালে আবার আগের মতো ব্যবহারকারীর অনুমতি নিয়েই ডেটা সংগ্রহে ফিরে যায়মেটা। এরইমধ্যে স্পেনের বিভিন্ন ডিজিটাল মিডিয়া আউটলেট ক্ষতির অভিযোগেমামলাকরে। সেই মামলার রায়েই এই জরিমানা।
আদালত বলেছে, বেআইনি উপায়ে ডেটা সংগ্রহ করে ‘বড়ধরনের বাজার সুবিধা’ পেয়েছে মেটা। কোম্পানিটি যে পাঁচ বছরে এই ভুল কারণ দেখিয়ে ডেটা নিয়েছিল সেইসময়ের বিজ্ঞাপনী আয়ের একটি শতাংশ ধরে এই জরিমানার পরিমাণ হিসাব করেছেতারা।
এক বিবৃতিতে মাদ্রিদ আদালত লিখেছে,এত বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্যবেআইনিভাবে ব্যবহারের ফলে মেটা এমন এক সুবিধা পেয়েছিল, যার সঙ্গে স্পেনেরঅনলাইন মিডিয়া আউটলেটগুলো কোনোভাবেই টেক্কা দিতে পারেনি। মেটার এ কাজস্পেনের ডিজিটাল মিডিয়া কোম্পানির অনলাইন বিজ্ঞাপন আয়ের ক্ষতি করেছে।
মেটা এ জরিমানার বিরোধিতা করে বলেছে, তারা আপিল করবে।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, এ অভিযোগ ভিত্তিহীন, কোনো প্রমাণ নেই যে একারণে মিডিয়া আউটলেটগুলোর ক্ষতি হয়েছে। অভিযোগটি অনলাইন বিজ্ঞাপনেরবাস্তব কাজের পদ্ধতি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে।
আমরা সব ধরনের আইন মেনে চলি। ব্যবহারকারীদের আমাদের বিভিন্ন পরিষেবাতেস্পষ্ট বিকল্প, স্বচ্ছ তথ্য ও তাদের অভিজ্ঞতা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন টুল সরবরাহ করি।
মন্তব্য করুন …


















