
🌐 প্রযুক্তি ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
আপনার Gmail শুধু মেইল পাঠানো–নেওয়ার জায়গা নয়।
এখানে থাকে আপনার ব্যাংক, ফেসবুক, ইউটিউব, ক্লাউড, অফিসিয়াল ডকুমেন্টসহ সবচেয়ে সেনসিটিভ তথ্য।a
কিন্তু একটি বিষয় বেশিরভাগ মানুষ জানেন না।
আপনি একবার কোনো অ্যাপে “Sign in with Google” দিলেই, সেই অ্যাপ Gmail-এর নির্দিষ্ট অংশে এক্সেসপেয়ে যায়।
সমস্যা কোথায়।
অনেক অ্যাপ ব্যবহার বন্ধ হয়ে গেলেও তাদের এক্সেস থেকে যায়।
কিছু অ্যাপ আপনার মেইল পড়তে, কনট্যাক্ট দেখতে, এমনকি ডেটা সংগ্রহ করতেও পারে।
এখনই যেভাবে চেক করবেন।
Google Account এ যান।
Security অপশনে ক্লিক করুন।
“Third-party apps with account access” সেকশনে ঢুকুন।
যে অ্যাপগুলো চিনতে পারছেন না বা ব্যবহার করেন না, সেগুলো Remove করে দিন।
এটা কেন জরুরি।
একটি দুর্বল থার্ড–পার্টি অ্যাপ থেকেই Gmail হ্যাক শুরু হয়।
এরপর ধাপে ধাপে ফেসবুক, ব্যাংকিং, ক্লাউড সব ঝুঁকিতে পড়ে।
আজই ২ মিনিট সময় নিয়ে এক্সেস চেক করুন।
সিকিউরিটি সমস্যা হলে পরে সময় পাবেন না।
আরও পড়ুন …
সংবাদটি শেয়ার করুন
মতামত দিন ।


















