
🌐 প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গত মে মাসে গুগল আনুষ্ঠানিকভাবে এআই মোডে বিজ্ঞাপন আনার পরিকল্পনার কথাপ্রকাশ করে।
এআই মোডে সার্চ রেজাল্টের নিচের দিকে ‘স্পনসর্ড’ লেবেলযুক্ত বিজ্ঞাপন দেখাযাচ্ছে। ছবি: গুগল
গুগলের এআই মোডে কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে তা এবার স্পষ্ট হলো। এসইওকনসালটেন্ট ব্রোডি ক্লার্ক সম্প্রতি লক্ষ্য করেন, জেমিনাই চালিত এআই মোডে সার্চরেজাল্টের নিচের দিকে ‘স্পনসর্ড’ লেবেলযুক্ত বিজ্ঞাপন দেখা যাচ্ছে। এগুলো দেখতেচ্যাটবটের অন্যান্য উত্তরের মতোই। পার্থক্য শুধু স্পনসর্ড ট্যাগ যুক্ত।
ক্লার্ক একে ‘প্রথমবার’ দাবি করলেও গুগল বলছে, এ ধরনের পরীক্ষা চলতিবছরজুড়েই চলছে।
এক মুখপাত্র বলেন, “এআই মোডে বিজ্ঞাপন দেখা নতুন কিছু নয়, এটি আমাদেরকয়েক মাস ধরে চলমান পরীক্ষার অংশ।”
গত মে মাসে গুগল আনুষ্ঠানিকভাবে এআই মোডে বিজ্ঞাপন আনার পরিকল্পনার কথাপ্রকাশ করে।
কোম্পানিটি প্রযুক্তি সাইট নাইনটুফাইভ গুগল–কে আরও বলেছে, এআই মোডেপুরোপুরি বিজ্ঞাপন সংযুক্ত করার এখনো কোনো পরিকল্পনা নেই।
প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, বর্তমানে এআই মোডে অর্গানিক লিংক স্পনসর্ডলিংকের তুলনায় বেশি অগ্রাধিকার পাচ্ছে। তবে বিজ্ঞাপন যুক্ত হওয়ার পর ভবিষ্যতেতা কতটা সম্প্রসারিত হবে সেটি নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ বাড়ছে। এআইকেযেহেতু ব্যক্তিগত সহকারী হিসেবে তুলে ধরা হয় সেখানে অতিরিক্ত বিজ্ঞাপনব্যবহারকারীর অভিজ্ঞতাকে জটিল করতে পারে।
এআই মোডে বর্তমানে কোনো স্পনসর্ড লিংক লুকানোর অপশন নেই। গুগল সার্চেযেমন স্ক্রল করে বিজ্ঞাপন লুকানো যায় এখানে সে সুবিধাও মিলছে না। সব মিলিয়ে, বিনামূল্যে এআই সেবা পাওয়ার দিন যে শেষ হতে চলেছে তার লক্ষণ স্পষ্ট। বিভিন্নএআই কোম্পানি দ্রুতই বাণিজ্যিকীকরণের পথে হাঁটছে। সম্প্রতি এক্স ঘোষণা দিয়েছে, তারা সার্চ কোয়েরিতে বিজ্ঞাপন যুক্ত করবে।
গুঞ্জন রয়েছে, ওপেনএআইও চ্যাটজিপিটিকে বিজ্ঞাপন প্ল্যাটফর্মে রূপান্তর করতে কর্মীনিয়োগ দিচ্ছে।
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন…


















