চাটখিলে স্বেচ্ছাসেবক লীগ নেতার দখলে সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্র!

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে সরকারি মোহাম্মদপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র দখল করে মাদক-জুয়া ও কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা মুন্সী বাড়ীর রশিদ মেম্বারের ছেলে নাছির উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এছাড়া সরকারি জমি দখল করে বিল্ডিং নির্মাণ ও সরকারী স্বাস্থ্যকর্মী হয়ে বেসরকারী হাসপাতালে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

জানা যায়, নাছির উদ্দিন পেশায় একজন সরকারি চাকরিজীবী। সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী তিনি । তবে চতুর্থ শ্রেণীর কর্মচারী হলেও এলাকায় প্রভাব খাটাতেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হিসেবে। বর্তমানে পরিচয় দেন বিএনপির নেতা হিসেবে। চাকুরির ক্ষেত্রেও তার বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেছে। ইতিপূর্বে কয়েকবার নিয়মবহির্ভূত কর্মকান্ডের জন্য তাকে শোকজ করেছে কর্তৃপক্ষ। আওয়ামী সরকারের আমলে ৫ নং মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন নাছির উদ্দিন। সেই সময় ক্ষমতার দাপট দেখিয়ে কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ্বের সরকারি খাল দখল করেছেন। সেই জমি ভরাট করে বিল্ডিং তুলেছেন।

সূত্রের দেওয়া তথ্য বলছে, ৫ই আগষ্ট আওয়ামী সরকার পতনের পরেও প্রভাব কমেনি নাছির উদ্দিনের। উপ-স্বাস্থ্য কেন্দ্র দখল করে এখনো চালিয়ে যাচ্ছেন কোচিং বাণিজ্য। প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা না দিয়ে নিজেস্ব সম্পদ হিসেবে ব্যবহার করছেন। উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনে সকালে দিচ্ছেন কোচিং আর রাতে বসাচ্ছেন জুয়ার আসর। যেখানে সন্ধ্যার পর বিভিন্ন মাদকসেবী ও জুয়াড়িরা আড্ডা দেয় গভীর রাত পর্যন্ত। এছাড়া সরকারী প্রতিষ্ঠানের স্বাস্থ্যকর্মী হয়ে সাধারণ রোগীদের জিম্মি করে বেসরকারী প্রতিষ্ঠানে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্য করেন নাছির।

অনুসন্ধানে জানা যায়, বর্তমানে নাছির উদ্দিন নিজেকে বিএনপির নেতা পরিচয় দিচ্ছেন। সরকারী জমির উপর বহুতল ভবনের নিচে দিয়েছেন দোকান। যেটি পরিচালনা করছে তার ছোট ভাই সালাউদ্দিন কালু। অভিযোগ রয়েছে, নাছিরের প্রভাবে ওই দোকানের পশ্চিম পাশ্বের শার্টার বন্ধ করে দিনে-রাতে বিক্রি হচ্ছে গাঁজা-ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য। এর আগে কালুকে মাদকব্যবসার অপরাধে গ্রেফতার করে চাটখিল থানা পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে আবারো মাদকব্যবসা চালিয়ে যাচ্ছেন কালু।

সরেজমিনে মোহাম্মদপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কেন্দ্রটি ফাঁকা পড়ে আছে। কোন সেবা গ্রহীতা নেই। স্বাস্থ্য কেন্দ্রের দ্বিতীয় তলায় নাছির উদ্দিনের রুম। সেখানে টেবিলে পড়ে রয়েছে বিভিন্ন বই-পুস্তক ও  শিক্ষার্থীদের পেটানোর লাঠি। যা দেখে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে চলমান কোচিং বাণিজ্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এছাড়া বেসরকারী ক্লিনিক ও হাসপাতালে রোগী পাঠিয়ে কমিশন বাণিজ্যের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে নাছির উদ্দিনের ভিজিটিং কার্ড ও মোবাইলের কলার টিউন থেকে। তার ভিজিটিং কার্ডে চাটখিলের একটি বেসরকারি ক্লিনিকের বিজ্ঞাপন দেওয়া রয়েছে।

নামপ্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, নাছির আওয়ামী সরকারের আমলে ছিলেন বেপরোয়া। এখন শোনা যাচ্ছে দল পাল্টেছে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না। উপ-স্বাস্থ্য কেন্দ্র দখল করে বসতবাড়ি বানিয়ে রেখেছে। সকালে সেখানে স্টুডেন্ট পড়ায় আর রাতে বসে জুয়া-মাদকের আসর। বিভিন্ন সময় তার বিরুদ্ধে উপজেলায় অভিযোগ দিয়েও সমাধান হয়নি। তাছাড়া দুই ভাই মিলে মাদক ব্যবসা করায় এলাকার কিশোরগ্যাং তার নিয়ন্ত্রণে থাকায় কেউ ভয়ে কিছু বলে না।

মুঠোফোনে কথা হলে নাছির উদ্দিন স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে কোচিং এর বিষয়টি স্বীকার করেন। তবে সেটি অনেক আগে করতেন এবং এখন তিনি কোচিং করেনা না  বলে জানান। সরকারি জমি দখলের বিষয়টি অস্বীকার করে সেটি নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করেছেন। বেসরকারি ক্লিনিকে কমিশন বাণিজ্যের অভিযোগের স্বপক্ষে যুক্তি দিয়েছেন নাছির।  তিনি জানান, সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করে তিনি বেসরকারি হাসপাতালেও কাজ করেন। এই কাজে তিনি দোষের কিছু দেখেননা বলেও মন্তব্য করেন। এছাড়া কোন রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত নন বলে দাবি করেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব