তিস্তার চরে তরমুজ চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কৃষকের

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার তিস্তা নদীর চরাঞ্চলে তরমুজ চাষ কৃষকদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এক সময় অনাবাদি পড়ে থাকা বালুচর এখন সবুজ লতায় ছেয়ে গেছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেচ, পরিচর্যা ও আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন চরাঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে জেলার তিস্তার বাঘের চরসহ বিভিন্ন চর এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে।

এ বছর তিস্তার চরাঞ্চলে মূলত স্যান্ডবার পদ্ধতিতে তরমুজ চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে নদীর বালুময় জমিতে নির্দিষ্ট দূরত্বে গর্ত করে জৈব সার ও প্রয়োজনীয় সার মিশিয়ে চারা রোপণ করা হয়। বালুমিশ্রিত জমিতে পানি জমে থাকে না এবং মাটির ভেতরে বাতাস চলাচল ভালো থাকায় তরমুজের শিকড় দ্রুত ছড়াতে পারে। ফলে তুলনামূলক কম খরচে ভালো ফলন পাওয়া সম্ভব হচ্ছে। কৃষি বিভাগ বলছে, চরাঞ্চলের জন্য এই পদ্ধতি অত্যন্ত কার্যকর।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অল্প সময়ে ফলন পাওয়া যায় এবং বাজারে চাহিদা থাকায় গত বছরের তুলনায় এ বছর তরমুজ চাষে আগ্রহ বেড়েছে। অনেক কৃষক গম, ভুট্টা ও অন্যান্য ফসলের পাশাপাশি তরমুজ চাষে ঝুঁকছেন। এতে একদিকে জমির সঠিক ব্যবহার হচ্ছে, অন্যদিকে বাড়ছে আয়ের সুযোগ।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের তিস্তার চর এলাকার কৃষক বেলাল হোসেন বলেন, তিনি ৪০ বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। এখন পর্যন্ত গাছ ভালো রয়েছে। বাজারদর ভালো থাকলে লাভবান হবেন বলে আশা করছেন তিনি। একই এলাকার কৃষক নাসির উদ্দিন জানান, গত বছর ১২ বিঘা জমিতে তরমুজ চাষ করে ভালো লাভ হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এ বছর তিনি ৭০ বিঘা জমিতে আবাদ শুরু করেছেন।কৃষকরা জানান, এ বছর টানা ১৫ দিন শৈত্যপ্রবাহ থাকায় মৌসুমের শুরুতে চারা বৃদ্ধিতে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় গাছের বৃদ্ধি সন্তোষজনক। আগামী সপ্তাহের মধ্যেই প্রথম দফায় তরমুজ বাজারজাত করা সম্ভব হবে। দ্বিতীয় দফায় রোপণ করা জমির তরমুজ পুরো রমজান মাসজুড়ে বাজারে সরবরাহ করা যাবে। যদিও কালবৈশাখী ঝড় ও অতিবৃষ্টির আশঙ্কায় নিয়মিত জমির দেখভাল করতে হচ্ছে বলে জানান তারা।

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তিস্তার চরাঞ্চলে প্রতি বিঘা জমিতে গড়ে ১ থেকে ২ লাখ টাকার তরমুজ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারদর অনুকূলে থাকলে চরাঞ্চলের কৃষকদের আয় বাড়বে। পাশাপাশি চাষাবাদ, ফসল সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

কৃষি অধিদপ্তরের ডিমলা উপজেলা কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, তিস্তার চরে তিনজন প্রদর্শনী কৃষকের মাধ্যমে স্যান্ডবার পদ্ধতিতে প্রায় ২৫ কৃষক ৩০০ বিঘা জমিতে তরমুজ চাষ করছেন। প্রতি কেজি তরমুজ ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রির সম্ভাবনা রয়েছে। প্রতিটি তরমুজের ওজন ৬ থেকে ৭ কেজি পর্যন্ত হতে পারে। শুরু থেকেই কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে চরের প্রধান সমস্যা সেচ। চলতি মৌসুমে ওই কৃষকদের মধ্যে ডিজেলচালিত পাম্প ও ফিতা পাইপ বিতরণ করা হবে। ভবিষ্যতে প্রায় ১০০ হেক্টর জমিতে স্যান্ডবার পদ্ধতিতে তরমুজ চাষ সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    নোয়াখালীতে সার ও কীটনাশক সংকটে চরম বিপাকে মুছাপুরের দুই হাজার কৃষক: দ্রুত পদক্ষেপের দাবি
    • adminadmin
    • আগস্ট ৩১, ২০২৬

      কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৭ নং মুছাপুর ইউনিয়নসহ সংলগ্ন এলাকায় মারাত্মক সার ও কীটনাশক সংকট দেখা দিয়েছে। সঠিক সময়ে পর্যাপ্ত সার ও প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় আমন…

    Continue reading
    নোয়াখালীতে  ফসলি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা এসিল্যান্ড সাদাত হোসেনের ঝটিকা অভিযান
    • adminadmin
    • এপ্রিল ১, ২০২৬

    ​মো.রিয়াজুল সোহাগ , নোয়াখালী |  ​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তিন ফসলি জমির মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার কাজীনগর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব