চট্টগ্রামে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রামঃ
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, কর্ণফুলী উপজেলা ভূমি অফিস ও ওসমানি বিরিয়ানি হাউসের সার্বিক সহযোগিতায় ২৭ জানুয়ারি, মঙ্গলবার, সকাল ১১টায় কর্ণফুলী উপজেলাধীন জুলধা ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর গ্রামের সার্বজনীন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ ও বিতরণ করা হয়।এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শাহমীরপুর সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, বিশিষ্ট গবেষক ও পরিবেশবিদ ভদন্ত জয়সেন স্থবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে বি এস আনন্দবোধি স্থবির। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজহিতৈষী ডা. বেসান্তর বড়ুয়া, আনন্দ বড়ুয়া চৌধুরী, অমল বড়ুয়া, নেপাল বড়ুয়া, চিনু বড়ুয়া, অনিমা বড়ুয়া, সুখেন বড়ুয়া, শিক্ষক শংকর বড়ুয়া, শিক্ষক সুজিত বড়ুয়া, সমাজসেবী প্রশান্ত কুমার বড়ুয়া, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, একরামুল হক বাবুল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভদন্ত জয়সেন স্থবির বলেন, মহামতি গৌতম বুদ্ধ বৃক্ষরোপণের উপর জোর তাগিদ দিয়েছেন। তিনি বোধিবৃক্ষ স্থানে ধ্যানভাবনা করে সিদ্ধি লাভ করেছিলেন। মহামতি বুদ্ধ সবসময় বৃক্ষরোপণ ও তা পরিচর্যার প্রতি তাগিদ দিতেন।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ফুলের চারা রোপণ-বিতরণ কর্মসূচি সম্পাদনের মাধ্যমে একটি মহৎ কর্ম সম্পাদন করেছে। যার দ্বারা যুগ যুগ ধরে পুণ্য লাভ হবে।

তিনি আরো বলেন, প্রত্যেকটা ধর্মই পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কথা বারেবারে বলেছে। মানুষের সুস্থতার জন্য পরিবেশর সুস্থতার বিকল্প নেই। আর পরিবেশের সুস্থতার জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই আমাদের বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় আরো বেশি মনোযোগী হতে হবে।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব