আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব যুবক

লালমনিরহাট প্রতিনিধিঃ আদম ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপেনচৌকি এলাকার সোহেল রানা (২৪) নামের এক যুবক। ৪ লাখ টাকা দিয়ে লিবিয়া গিয়ে প্রতারণার শিকার হন তিনি।

এ বিষয়ে গত ৬ জানুয়ারি তিনি কুড়িগ্রামের রাজারহাট থানায় ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। প্রতারণার শিকার সোহেল রানা কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপেনচৌকি এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আদম ব্যবসায়ীদের কোন প্রকার লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। এর পরও বিদেশে লোক পাঠিয়ে তারা দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছেন। ওই ৪ জন আদম ব্যবসায়ীরা হলেন, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপেনচৌকি এলাকার মৃত মজিবর রহমানে ছেলে মোঃ শফিউর রহমান (৩৮), শাহাজাহান মিয়া (৩২) ও মোঃ সুমন মিয়া (২৮)। আহম্মদ আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৪৬)। গত কয়েক বছরে তাদের প্রতারণার শিকার হয়েছেন কয়েকটি পরিবার বলে দাবি করেছেন ভুক্তভোগি সোহেল রানা।

প্রতারণার শিকার সোহেল রানা জানান, ২ নং অভিযুক্ত মোঃ সুমন মিয়া লিবিয়া দেশে থাকে। ১, ৩ ও ৪ নং অভিযুক্তদের সাথে মোঃ সুমন মিয়ার ভালো সম্পর্ক থাকায় তারা আমাকে অল্প খরচে লিবিয়া পাঠিয়ে ভাল বেতনের চাকরির লোভ দেখায়। সে হিসেবে তাদের সঙ্গে আমার ৪ লাখ টাকা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আমার বাড়িতে তাদেরকে ৪ লাখ টাকা দেয়া হয়। ভিসা পাওয়ার পর বুঝতে পারলাম আমি প্রতারণার শিকার হয়েছি। আমাকে কাজের ভিসা প্রদান করার কথা থাকলেও তারা আমাকে ৩০ দিনের টুরিস্ট ভিসাসহ পাসপোর্ট প্রদান করে। উক্ত ভিসা সম্পর্কে আমি তাদের জিজ্ঞাসা করলে তারা জানান লিবিয়া যাওয়ার পর আমাকে ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করবে। আমি সরল বিশ্বাসে তাদের কথা মতো লিবিয়া দেশে পাড়ি জমাই। লিবিয়া দেশে পৌছার পর আমার কর্মসংস্থান না হলে আমি বিপাকে পড়ি এবং ২ অভিযুক্ত সুমন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি আমাকে চাকরি নিয়ে দিবে বলে অজ্ঞাত একটি ঘরে নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার নির্যাতন শুরু করে। পরবর্তীতে সুমন মিয়া আমাকে ইতালি দেশে নিয়ে গিয়ে কাজের ব্যবস্থা করে দিবে বলে বেকায়দায় ফেলে ১ নং অভিযুক্ত মোঃ শফিউর রহমানের দুটি ব্যাংক একাউন্টে ১৫ লাখ টাকা প্রদান করতে বলে। পরে আমার পরিবার নিরুপায় হয়ে তাকে ১৫ লাখ টাকা প্রদান করে। সর্বমোট উক্ত আসামিগণ আমার পরিবারের নিকট হতে ১৯ লাখ টাকা গ্রহণ করে। তারপরেও আমাকে কাজের ব্যবস্থা করে না দিলে আমার পরিবারের লোকজন অভিযুক্তদের সাথে যোগাযোগ করে আমাকে দেশে আনার জন্য অনুরোধ করলে সেই সুযোগে ১, ৩ ও ৪ নং অভিযুক্তরা আমার পরিবারের নিকট ৩ শত টাকার ননজুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে সাক্ষর নেয়। এরপর আমি অতি কষ্টে বাংলাদেশে ফিরে আসি।

সোহেল রানা আরো জানান, আমি বাড়ি আসার পর রাজারহাট বাজারে ১ নং অভিযুক্ত মোঃ শফিউর রহমান ও ৪ নং অভিযুক্ত মোঃ শাহাজাহান মিয়ার সাথে দেখা করে টাকা ফেরত চাইলে তারা টাকা ফেরত দিবে না বলে বিভিন্ন হুমকি প্রদান করে আমাকে চড়-থাপ্পর ও কিল ঘুষি মারে। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, প্রতারণার শিকার হয়ে আজ আমি নিঃস্ব। আমি অভিযুক্তদের বিচার ও টাকা ফেরত চাই।

এ বিষয়ে অভিযুক্ত আদম ব্যবসায়ীদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হয় প্রতিবেদক।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বলেন, অভিযোগটি আমলে নিয়ে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব