ঠাকুরগাঁওয়ে নদী দখল, নির্বিকার পাউবো!

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও: ২০১৮-১৯ সালে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন, শুক নদ আর লাচ্ছি নদী খনন করে সরকার। যাতে ব্যয় হয়েছিল ২৪ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা। টাঙ্গন নদের ৩৫ কিলোমিটার খনন, নদের ২ ধারে ১ লাখ ৫ হাজার বর্গমিটার এলাকায় ঘাস ও ৭ হাজার গাছের চারা রোপণ করার কথা। কাজটি পায় ঢাকার তাজুল-নিয়াজ জেভি নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। তবে খনন করা হলেও ঘাস ও চারা রোপণ করা হয়নি।

২০২০ সালের ৮ জানুয়ারি নদ খননের কাজটি উদ্বোধন করেন তৎকালীন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। কাজটি ২০২১ সালের ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ২০২২ সালের শেষের দিকে।

তবে খননে কোনো লাভ হয়নি, বরং যথাযথ প্রয়োগ না থাকায় দিনদিন বেপরোয়া হচ্ছে নদের দখলদাররা। নদ-নদী দূষণকারী ও দখলদারদের কোনো শাস্তি হয়েছে এমন নজির নেই। নদ-নদী রক্ষায় দেশের সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনা বাস্তবায়ন ও দৃশ্যমান কাজ না হওয়ায় সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে ও ঠেকানো যাচ্ছে না নদ-নদীর অবৈধ দখল।

ফলে একশ্রেণির সুবিধাভোগীর হস্তক্ষেপে দখলি জমিতে নতুন নতুন বসতভিটা, দোকানপাট ও শিল্পকারখানা গড়ে তোলায় দিনদিন নদ-নদীর গতিপথ বন্ধ হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে অচিরেই নদ-নদী হারাবে তার চিহ্ন। যেন কমছেই না নদ-নদীর ওপর চলা নির্মম নির্যাতন। এ যেন নদীর দেশে নদীই সংখ্যালঘু। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, কমিটির সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছে অবৈধ দখলে থাকা জমি উদ্ধারের।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ঠাকুরগাঁও জেলার ১৩ নদ-নদীর দৈর্ঘ্য প্রায় ৪৯১ কিলোমিটর। আর তালিকাভুক্ত ৪৬০ জনের দখলকৃত জমির পরিমাণ সাড়ে ৭ একর। অভিযানে ১৩৩ জনের দখলে থাকা জমি উদ্ধার হয়েছে প্রায় ৩ একর। দখলদারদের কবলে পড়ে নদ-নদী হারিয়েছে জীবন্ত সত্তা। ঝুঁকিতে পড়েছে পরিবেশ। নদ-নদী দূষণ সহ অবৈধ স্থাপনা তৈরি করায় মূল নদ-নদীর প্রবাহ অত্যন্ত সংকুচিত হয়ে পড়ছে। যেন দেখার কেউ নেই। নদীরক্ষা আইন আছে, রয়েছে কঠোর শাস্তির বিধানও। কিন্তু আইনের প্রয়োগ না থাকায় বেপরোয়া হচ্ছে দখলদাররা। নদীর গতিপথ ধীরে ধীরে বন্ধ হতে থাকলেও কার্যত পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের। আর বছরের পর বছর এমন অবস্থা চলতে থাকায় ভারসাম্য নষ্টের পাশাপাশি বেকার হয়েছেন জেলেরা।

ঠাকুরগাঁও জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা টাঙ্গনের মতো প্রতিটি নদ-নদীই এখন ধু-ধু বালুচর। বর্ষা কিংবা খরা মৌসুমে পানি শুকিয়ে জেগে উঠছে চর। টাঙ্গন, শুক, সেনুয়া সহ ১৩টি নদ-নদীর তীরবর্তী এলাকায় অবৈধ দখলদারদের মাধ্যমে দিনের পর দিন গড়ে তোলা হচ্ছে বসতভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ অবস্থায় দখল আর সময়-অসময়ে অপরিকল্পিত খননে কোনোভাবেই প্রাণ ফিরছে না এসব নদ-নদীর। চর জেগে ওঠায় দিনদিন গতিপথ বন্ধের পাশাপাশি ছোট হয়ে আসছে নদ-নদীগুলোর সীমানা। এ সুযোগ কাজে লাগিয়ে জমি দখলে মরিয়া হয়ে উঠছে দখলদাররা। টাঙ্গন নদ খননের পরও বছরের অধিকাংশ সময়জুড়ে থাকে পানির সংকট।

পৌরসভার খালপাড়ার বাসিন্দা এনায়েত হোসেন বলেন, ‘১০-১৫ বছর আগে টাঙ্গন নদ অনেক বড় ছিল। বর্ষা হোক বা খরা সব সময় ভরাট পানি থাকত। দু-তিন বছর আগে নদ খনন করেছে আগের সরকার তবু পানি নাই এবং নদের ধারগুলো দখল হয়ে গেছে। দখলের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নেন না পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ফলে দিনদিন নদের সীমানা ছোট হয়ে পরিণত হচ্ছে মরা খালে। দ্রুত ব্যবস্থা না নিলে নদ অচিরেই নিশ্চিহ্ন হবে।’

জেলে প্রবীর কুমার রায় বলেন, ‘ঠাকুরগাঁওয়ে যে কটা নদ-নদী আছে এগুলোতে এখন পানি নাই। আগে মাছ মেরে বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম আর এখন পানি নাই নদে। নদের চারপাশ দখল করেছে কিছু প্রভাবশালী লোক। নদ ছোট হয়ে গেছে।’

সুজনের ঠাকুরগাঁও জেলা সভাপতি আবদুল লতিফ বলেন, ‘নির্দেশনা ও সুপারিশ বাস্তবায়নে বড় আকারের কার্যকর উদ্যোগ নেই। দেশের নদ-নদী অব্যাহতভাবে দখল হয়েছে, হচ্ছে। ধনী-দরিদ্র, শিক্ষিত-নিরক্ষর, রাজনীতিক-ব্যবসায়ী, জনপ্রতিনিধি-সাধারণ মানুষ সমাজের প্রায় সব শ্রেণি-পেশার মানুষ অবৈধভাবে নদ-নদী দখলের সঙ্গে যুক্ত। নদীরক্ষায় সরকার কমিশন গঠন করলেও তারা দখলদার ও দূষণকারীদের পক্ষে কাজ করেছে। আমরা আশা করছি নদ-নদী দখলমুক্ত হবে।’

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, ‘আমরা তালিকা ধরে দখলকৃত জমি উদ্ধারে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত ৩ একর জমি উদ্ধার করা হয়েছে। নদী রক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সব জমি দ্রুত উদ্ধার করা হবে।’

Facebook Comments Box
  • Related Posts

    মশা নিধন শিখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার দরকার নেই, চট্টগ্রাম মেয়রকে প্রধানমন্ত্রী
    • adminadmin
    • জুন ২, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক|| ​মশা নিধন বা মশক নিধনের কৌশল শিখতে কোনো সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রকে উদ্দেশ্য করে তিনি এই…

    Continue reading
    তামাকজনিত রোগে বছরে ঝরছে ২ লাখ প্রাণ, অর্থনৈতিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রী
    • adminadmin
    • জুন ১, ২০২৬

    ​নিজস্ব প্রতিবেদক| ​বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই ঘটছে অসংক্রামক রোগের কারণে, যার অন্যতম প্রধান ঝুঁকির কারণ হচ্ছে তামাক ও নিকোটিনের ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক তথ্যের বরাত দিয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব