
খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান পরিচালনা করে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মানিক মিয়া নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত মানিক মিয়ার বাড়ী নরসিংদী জেলায়।
শুক্রবার (৬ ডিসেম্বর)সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল মিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার সহ তাকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশী চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতারকৃত কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


















