
🧲 ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ওবীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদরউপজেলার সুরাট বাজারে অবস্থিত ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়েএসব সার ও বীজ উদ্ধার করা হয়।
সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীরকার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে। পরে আমরা সেখানেগিয়ে সরকারি সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাকরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। তাই অফিসে রাখা হয়েছিল।আজ শনিবার সকালে কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেইরাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে বিষয়টি ভিন্নভাবে প্রচার করছে।এগুলো আত্মসাৎ বা অন্য কোনো উদ্দেশ্যে রাখা হয়নি।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…


















