মনোনয়ন না পেয়ে সড়কে আগুন দিয়ে অবরোধ

নিউজ ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ মাদারীপুর-১ আসনে মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) রাত ৭টার দিকে তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় ঢাকা-ভাঙ্গী এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী-সমর্থকরা। এসময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, মাদারীপুর জেলা বিএনপির কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী দীর্ঘ দিন ধরে মাদারীপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মাঠে সবর ছিলেন। কিন্তু সোমবার দলীয় হাইকমান্ড থেকে এ আসনে দলীয় মনোনয়ন দেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল কামাল নুরুদ্দীন মোল্লাকে।

এতে ক্ষুদ্ধ হয়ে উঠে লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। তারই প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এসময় বিএনপির মনোনয়নকে ধিক্কার জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। সর্বশেষ রাত সোয়া ৯টা পর্যন্তও অবরোধ চলছে। যদিও পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এঘটনায় রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এ বিষয় কথা বলতে রাজি হয়নি সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থক কাদের হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়নের জন্যে মাঠে লড়েছেন লাভলু সিদ্দিকী। তিনি ২০১৮ সালে এ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষে নির্বাচন করেছেন। কিন্তু তার মতো এমন ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেয়ায় তার তীব্র প্রতিবাদ জানাই। আশা রাখি দলের হাই কমান্ড বিষয়টি বিবেচনা নিয়ে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিবেন। এতে দলীয় নেতা-কর্মীরা খুশি হবেন।’

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান মুঠোফোনে জানান, ‘বিএনপি একটি বড় দল, এখানে প্রতিটি আসনে ৪ থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন দাবি করেছেন। কেউ মনোনয়ন পাবে, কেউ পাবে না, এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন না পেয়ে এমন কোনো কাজ করা যাবে না, যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। তাই আশা রাখবো, দলীয় নেতা-কর্মীরা যেন এমন কোনো কর্মকাণ্ড না করে যাতে বিএনপির ভাব মূর্তি নষ্ট হয়। আপাতত মাদারীপুর-২ আসনেও কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। খুব দ্রুতই তাও প্রকাশ করা হবে।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‌‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব