
সোনাইমুড়ী (নোয়া) প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার(২৮ অক্টোবর) উপজেলার বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের রুস্তম মুন্সী বাড়ীতে এই ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী আব্দুল হালিম সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদি ও বিবাদী একই বাড়ির বাসিন্দা ও সম্পর্কে চাচা-ভাতিজা। বাদি আব্দুল হালিম(৪১) এর জমির সীমানা ঘেষে বিবাদী দলিলুর রহমানের কয়েকটি গাছ রয়েছে। গাছের কারনে আব্দুল হালিমের ক্ষতি হওয়ায় গাছ কাটতে অনুরোধ করেন। তবে বিবাদী পক্ষ মৌখিক ভাবে গাছকাটার কথা বললে গুরুত্ব দেয়নি। পরে আব্দুল হালিম ইউনিয়ন কার্যালয়ে বিষয়টির সমাধানে অভিযোগ দেন। ঘটনার দিন অভিযোগের তদন্তে সরেজমিনে আসেন স্থানীয় মেম্বার। এসময় বিবাদী দলিলুর রহমান ও তার ছেলে নুর ইদ্দিন অতর্কিত ভাবে আব্দুল হালিমের ওপরে হামলা চালায়। এলোপাতাড়ি কিল-ঘুষিতে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে বলে অভিযোগে উল্লেখ করেছেন আব্দুল হালিম।
হাতাহাতির ঘটনা জানতে স্থানীয় মেম্বারের সাথে মুঠোফোনে কথা হলেও তিনি এই বিষয়ে মন্তব্য করত রাজি হননি।
অভিযুক্ত নুর উদ্দিন জানান, আবদুল হালিম সম্পর্কে তার চাচাতো ভাই। গাছের পাতা তার উঠানে পড়ার জন্য গাছের ডাল কেটে দিতে বলেন। কয়েকদিন দেরি হওয়ায় তিনি ইউনিয়ন কার্যালয়ে অভিযোগ দেন। অভিযোগের তদন্তে স্থানীয় মেম্বার আসলে বাবা দলিলুর রহমানের সাথে তিনি উঠানে যান। এসময় চাচাতো ভাই আব্দুল হালিম উত্তেজিত হয়ে বৃদ্ধ বাবাকে গালিগালাজ করতে থাকে। নিষেধ করলে আবদুল হালিম তেড়ে আসায় দু’জনের মধ্যে হাতাহাতি হয়।
তিনি আরো জানান, এই ঘটনা একেবারে পারিবারিক ভুলবোঝাবুঝি। তিনি এজন্য বিবাদী বড় ভাই আবদুল হালিমের কাছে কয়েক দফায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন।
















