
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। গত জুন ও জুলাই—এই দুই মাসের অসামান্য কর্মদক্ষতা, অপরাধ দমন ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়নে তাঁর এই অর্জন কক্সবাজার জেলা পুলিশ তথা পুরো বাহিনীর জন্য এক অনন্য গৌরবের। যোগদানের পর থেকেই মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় তিনি স্থানীয় মহলে প্রশংসিত হয়েছেন।
ওসি শেখ মোহাম্মদ আলীর এই ধারাবাহিক সাফল্য ও পেশাদারিত্বের স্বীকৃতিতে স্থানীয় সুধীসমাজ, সহকর্মী ও বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
আরও জানতে চোখ রাখুন…
















