সাংবাদিকদের অধিকার ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।।

সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কুমিল্লায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা, বৈষম্যমূলক আচরণ এবং নানা অজুহাতে সদস্যপদ ঝুলিয়ে রাখার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এসব অনিয়ম বন্ধ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও সাংবাদিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, কুমিল্লা প্রেসক্লাবে দীর্ঘদিন ধরে বৈষম্য, প্রভাব বিস্তার এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ রয়েছে। তারা ক্লাবকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে সাংবাদিকদের জন্য একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি সুমন কবির ভূঁইয়া, এসএ টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, চ্যানেল এসের কুমিল্লা প্রতিনিধি রাজিব সাহা, নাগরিক টিভির প্রতিনিধি রুবেল মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এছাড়া কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর দ্বীপু, ডিবিসি নিউজের নাছির উদ্দীন চৌধুরী, স্টার নিউজ টিভির আবদুল্লাহ আল মারুফ, বাংলা টিভির আরিফ মজুমদার, এনটিভির আবু সুফিয়ান, মোহনা টেলিভিশনের সাহাব উদ্দিন, বাংলাভিশনের সুজন মজুমদার, দেশ রূপান্তরের দুলাল মিয়া, প্রতিদিনের বাংলাদেশের হাসিবুল ইসলাম সজীব, এশিয়ান টেলিভিশনের ফজলুল হক জয়, দৈনিক ইনকিলাবের রাকিবুল ইসলাম, বিজয় টিভির রাকিবুল ইসলাম রানা, চ্যানেল ৯-এর সৈয়দ আহসান হাবীব পাখি, সংবাদ প্রতিদিনের মাঈনুল হক স্বপন, ঢাকা মেইল ও নয়া শতাব্দীর সাকলাইন যুবায়ের, গাজী টিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, আজকের দর্পণের রবিউল বাশার, কুমিল্লা আলোর তৌহিদুল ইসলাম ফয়সাল, ফেইস দ্য পিপলসের আবদুল আল মাশরুক, দীপ্ত টিভির শাকিল মোল্লা এবং এশিয়া পোস্টের সোহাবুল ইসলাম সোহাগসহ আরও অনেকে।
কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, অধিকার, পেশাগত মর্যাদা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

আরও জানতে চোখ রাখুন…

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব