
নোয়াখালী প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং দেশ ও জাতির জন্য তাঁদের অবিস্মরণীয় অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।এ সময় নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…
















