নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে তাঁরা পার্কটিতে এসে পৌঁছান। পার্ক পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী পার্কের প্রাকৃতিক পরিবেশ, বন্যপ্রাণীর অবয়ব এবং এর সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় তাঁরা পার্কের বিভিন্ন জোনে থাকা বন্যপ্রাণীদের খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্কের ভেতরে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি সেখানে উপস্থিত স্থানীয় জনসাধারণ ও কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীকে সংক্ষিপ্ত শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দেখা যায়।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ডুলাহাজারা সাফারি পার্ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও জানতে চোখ রাখুন...
















