মোবাইল ফোনের ‘রেজিস্ট্রেশন’ ও ‘ডিরেজিস্ট্রেশন’ করতে হবে যেভাবে

ফোন চুরি বা হারিয়ে গেলে সেটি যেকোনো সময়লকবাআনলককরা যাবে।

অবৈধ মোবাইল ফোন বন্ধে দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনের যেবাধ্যবাধকতা আসছে, তাতে জটিলতা বা গ্রাহক ভোগান্তি হতে পারে বলে শঙ্কার কথাজানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশের নেটওয়ার্কে ব্যবহার হওয়া মোবাইলগুলোস্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত (অটো রেজিস্ট্রেশন) হয়ে যাবে। এগুলো নতুন করে নিবন্ধনকরার দরকার পড়বে না। এই সময়ের মধ্যে ব্যবহৃত কোনো মোবাইল ফোন অবৈধ বাক্লোন হলেও নেটওয়ার্কে চালু থাকবে।

তবে ১৬ ডিসেম্বরের পর নতুন করে কোনো মোবাইল নেটওয়ার্কে যুক্ত হলে সেটারনিবন্ধন বাধ্যতামূলক। বৈধ মোবাইল হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন পাবে, গ্রাহককে আলাদা করে দৌড়ঝাঁপ করতে হবে না।

আর অন্যগুলো প্রাথমিকভাবে ৩০ দিন নিবন্ধন ছাড়াই চালানো যাবে। এর মধ্যেনিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তবে ১৬ ডিসেম্বরের পর সবচেয়ে ভোগান্তি হতে পারেডিরেজিস্ট্রেশনপ্রক্রিয়া নিয়ে।ডিরেজিস্ট্রেশনছাড়া কোনো মোবাইল হ্যান্ডসেট হাতবদল করা যাবে না।

এনইআইআর সম্পর্কিত কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে বিটিআরসির হেল্পডেস্কনম্বর (১০০) অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বরে (১২১) ডায়ালকরে অথবা সরাসরি অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টার থেকে জানা যাবে।

দেশে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে চালু হচ্ছেন্যাশনাল ইকুইপমেন্টআইডেন্টিটি রেজিস্টারবা এনইআইআর, যার মাধ্যমে প্রত্যেকটি মোবাইল ফোনকেনিবন্ধনের আওতায় আনা হবে।

বুধবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টারতথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়্যব।

এসময় টেলিকম খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী, মহাপরিচালক আমিনুল হক বক্তব্য রাখেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন।

এই প্রক্রিয়ায় সিমকার্ডের মতো প্রত্যেকটা হ্যান্ডসেট নিবন্ধনের আওতায় আসবে।এক্ষেত্রে চাইলেই একটি হ্যান্ডসেটে ইচ্ছেমতো সিমকার্ড ব্যবহার করা যাবে না।

কোনো ব্যক্তির নামে নিবন্ধিত হ্যান্ডসেটে শুধুমাত্র সেই ব্যক্তির নামে নিবন্ধিত সিমকার্ডব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে ব্যক্তি পুরনো হ্যান্ডসেটটি বিক্রি বা কাউকে দিতেচাইলে বা সেখানে অন্যজনের সিম ব্যবহার করতে চাইলে হ্যান্ডসেটটি আগেডিরেজিস্ট্রেশনকরতে হবে। এটা নিয়ে গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা করছেন প্রধানউপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবসহ সংশ্লিষ্টরা।

নিবন্ধনের তথ্য পেতে যা করতে হবে

ধাপ : মোবাইল হ্যান্ডসেট হতে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে।

ধাপ : অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখেপাঠিয়ে দিন।

ধাপ : ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোন বা হ্যান্ডসেটের হালনাগাদঅবস্থা জানানো হবে।

নোট: নির্দিষ্ট (neir.btrc.gov.bd) লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টাল অথবা মোবাইলঅপারেটরের কাছের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা পাওয়া যাবে।

IMG_9771.jpeg

নতুন হ্যান্ডসেট কেনার সময় করণীয়

১৬ ডিসেম্বর থেকে কোনো দোকান, অনলাইন দোকান বা কমার্স সাইট থেকেমোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটার বৈধতা যাচাইয়ের পরামর্শ দিয়েছেবিটিআরসি। হ্যান্ডসেটের ক্রয় রশিদও সংরক্ষণ করতে হবে।

মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিতহয়ে যাবে।

হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জানতে যা করতে হবে

ধাপ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটেরআইএমইআই নম্বর লিখতে হবে। যেমন— KYD 123456789012345

ধাপ : আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠাতে হবে।

ধাপ : ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানানো হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পেলে যা করতে হবে

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট প্রাথমিকভাবেনেটওয়ার্কে সচল হবে। এরপর এসএমএসের মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যেঅনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করতে বলেছে বিটিআরসি। দাখিল করাতথ্যাদি যাচাই করে শুধু বৈধ হ্যান্ডসেট নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করা হবে।

ধরনের হ্যান্ডসেট নিবন্ধনের জন্য নীচের ধাপগুলো অনুসরণ করতে হবে

ধাপ ১: নির্দিষ্ট ( neir.btrc.gov.bd) লিংকে ভিজিট করে ব্যক্তিগত একাউন্ট রেজিস্টারকরতে হবে।

ধাপ : পোর্টালেরস্পেশাল রেজিস্ট্রেশনসেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটেরআইএমইআই নম্বরটি দিতে হবে।

ধাপ : প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি বা স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয়রশিদ ইত্যাদি) আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে।

ধাপ : হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসেরমাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করা হবে।

মোবাইল অপারেটরের কাছের কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেওয়াযাবে। তবে বিদ্যমানব্যাগেজ রুলসঅনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে দেশেরনেটওয়ার্কে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত একটি মোবাইল হ্যান্ডসেট বাদে সর্বোচ্চ একটিহ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি মোবাইল হ্যান্ডসেট আনতেপারবেন।

স্পেশাল রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় নথি

বিদেশ থেকে কেনা মোবাইলের ক্ষেত্রে

পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান কপি বা ছবি।

পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়াআগমনের সিলসম্বলিত পাতার স্ক্যান বা ছবি।

ক্রয় রশিদের স্ক্যান বা ছবি।

শুল্ক পরিশোধসংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবি (একটি হ্যান্ডসেটের অধিক হলে)

উপহার পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে যা যা লাগবে

পাসপোর্টে ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান বা ছবি।

পাসপোর্টে ইমিগ্রেশনের দেওয়া আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান বা ছবি।

কাস্টমস্‌ শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান বা ছবি (একটি হ্যান্ডস্যাটেরবেশি হলে)

ক্রয় রশিদের স্ক্যান বা ছবি।

উপহার দেওয়া ব্যক্তির প্রত্যয়পত্র (শুধুমাত্র উপহার প্রাপ্তির ক্ষেত্রে )

এয়ারমেইলে আসা ফোনের ক্ষেত্রে

প্রেরকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতা অথবা জাতীয় পরিচিতির স্ক্যান বাছবি (প্রযোজ্য ক্ষেত্রে)

প্রাপকের জাতীয় পরিচিতির স্ক্যান বা ছবি

ক্রয় রশিদের স্ক্যান বা ছবি।

শুল্ক দেওয়ার রশিদের স্ক্যান বা ছবি (একটি হ্যান্ডস্যাটের অধিক হলে)

IMG_9772.jpeg

ডি-রেজিস্ট্রেশন

বিটিআরসি বলছে, ডিরেজিস্ট্রেশন করার সময় অবশ্যই যার পরিচয়পত্র দিয়েহ্যান্ডসেটটি নিবন্ধিত, সেই এনআইডির শেষের চারটি সংখ্যা জানাতে হবে।

যে মাধ্যম থেকে করা যাবে ডিরেজিস্ট্রেশন

সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

মোবাইল অপারেটরদের (এমএনও) পোর্টাল

মোবাইল অ্যাপ

ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)

ডিরেজিস্ট্রেশনের শর্ত—

ডিরেজিস্ট্রেশন করার জন্য গ্রাহকের হ্যান্ডসেটে ব্যবহৃত সিমটি অবশ্যই নিজএনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে।

ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই সম্বলিত হ্যান্ডসেট ডিরেজিস্ট্রেশন করার সময়অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

করপোরেট সিমধারীদের ডিরেজিস্ট্রেশন—

করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল অথবাসিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডিরর তথ্য দিতে এসএমএসের মাধ্যমেঅবহিত করা হবে। করপোরেট গ্রাহক এসব তথ্য দিয়ে ব্যক্তিগত এনআইডি অথবাকিকন্টাক্টপয়েন্টের’ (কেসিপি) এনআইডি দিয়ে ডিরেজিস্ট্রেশন সুবিধা নিতেপারবেন। এছাড়া শুধুকিকন্টাক্টপয়েন্টেরএনআইডির তথ্য দিয়ে ডিরেজিস্ট্রেশনেরসুবিধা নেওয়া যাবে।

চুরি বা হারিয়ে গেলে ব্লক করার প্রক্রিয়া

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট চুরি বা হারিয়ে গেলে সেটি যেকোনো সময় লক বা আনলককরা যাবে। বিটিআরসির (neir.btrc.gov.bd) লিংক বা মোবাইল অ্যাপের মাধ্যমে বামোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে সেবা নেওয়া যাবে।

ইন্টারনেট না থাকলে যেভাবে সেবা পাওয়া যাবে!

দেশের মানুষ ইউএসএসডি চ্যানেল বা লিংক (neir.btrc.gov.bd) বা মোবাইল অ্যাপবা মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রর মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকেএনইআইআর সিস্টেমের সেবা গ্রহণ করতে পারবেন। তবে যেসব মোবাইল গ্রাহকেরইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা যেকোনো ফোন থেকে ১২১ডায়াল করে বা সংশ্লিষ্ট অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেএনইআইআর সেবা নিতে পারবেন।

হ্যান্ডসেট উৎপাদন/ আমদানির ক্ষেত্রে করনীয়

বিটিআরসি বলছে, বর্তমানে বিটিআরসি নিবন্ধিত হ্যান্ডসেট উৎপাদনকারীকোম্পানিগুলো দেশের চাহিদার বেশির ভাগ হ্যান্ডসেট উৎপাদন করে থাকে। এছাড়াকমিশনের নিবন্ধিত ভেন্ডর অল্প কিছু মডেল (যেগুলো দেশে উৎপাদন সম্ভব নয়) আমদানি করে থাকে। হ্যান্ডসেট উৎপাদন/ আমদানি করার জন্য যে শর্তগুলো মানতেহবে

কমিশনের জারি করা নির্দেশিকা অনুযায়ী মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদন আমদানি করতে হবে।

উৎপাদন বা আমদানি করা হ্যান্ডসেট বাজারজাতকরণের আগে আইএমইআই নির্দিষ্টফরমেটে কমিশনে জমা দিতে হবে।

হ্যান্ডসেট বাজারজাতকরণের আগে আইএমইআই কমিশনে জমা না দিলে বৈধভাবেউৎপাদন বা আমদানি করা হ্যান্ডসেটগুলো নেটওয়ার্কে এক্সেস করতে পারবে না।

হ্যান্ডসেট বিক্রেতার করনীয়

মোবাইল ফোন হ্যান্ডসেট বিক্রিও করার ক্ষেত্রেও কিছু শর্ত মানতে বলেছে নিয়ন্ত্রকসংস্থা বিটিআরসি। এর মধ্যে রয়েছে

উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে হ্যান্ডসেট ডেলিভারি নেওয়ার আগেআইএমইআই যাচাই করা এবং

নকল আইএমইআইযুক্ত হ্যান্ডসেট (যেগুলো বিটিআরসির ডেটাবেইজে নেই) বিক্রিকরা থেকে বিরত থাকতে হবে। কারণ নকল আইএমইআই যুক্ত হ্যান্ডসেটগুলোনেটওয়ার্ক এক্সেস করতে পারবে না।

 

source: Bdnews24.com

Facebook Comments Box
  • Related Posts

    ইতিহাসের দায়বদ্ধতা ও আমাদের রাজনৈতিক দৈন্য
    • adminadmin
    • মার্চ ৩১, ২০২৬

      সম্পাদকীয়:বাঙালি জাতির ইতিহাস এক বৈপরীত্যের আখ্যান। একদিকে যেমন ত্যাগের মহিমায় ভাস্বর এক সাগর রক্ত, অন্যদিকে অকৃতজ্ঞতার কালিমায় লিপ্ত বিশ্বাসঘাতকতার কলঙ্ক। লেখক মো. রিয়াজুল সোহাগ তার লেখনীতে এই রূঢ় সত্যকেই…

    Continue reading
    সন্ত্রাস ও ভাড়াটে অস্ত্র দিয়ে জনমত দাবিয়ে রাখা যাবে না
    • adminadmin
    • ফেব্রুয়ারি ৫, ২০২৬

    ​’জিততেই হবে’ মনোভাব সাধারণ মানুষের জন্য অশনিসংকেত; মো.রিয়াজুল সোহাগ,নিউজ ডেস্ক বিডিনিউজ24| ​সন্ত্রাস ও গোলযোগ সৃষ্টি করে কোনোভাবেই ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সচেতন নাগরিক মো. রিয়াজুল…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব