
’জিততেই হবে’ মনোভাব সাধারণ মানুষের জন্য অশনিসংকেত;
মো.রিয়াজুল সোহাগ,নিউজ ডেস্ক বিডিনিউজ24|
সন্ত্রাস ও গোলযোগ সৃষ্টি করে কোনোভাবেই ভোট বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সচেতন নাগরিক মো. রিয়াজুল সোহাগ। তিনি বলেন, এদেশের বীর বাঙালি জাতি দু-দুবার সন্ত্রাসী ও রাজাকার বাহিনীকে কোনো ভাড়াটে রাসায়নিক অস্ত্র ছাড়াই এই মাটি থেকে তাড়িয়েছে। এই ইতিহাস ভুলে গেলে চলবেনা এবারের নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন।
এক বিবৃতিতে তিনি বলেন, যারা কেবল ‘জিততেই হবে’ এমন সংকীর্ণ মনোভাব পোষণ করেন, তারা আসলে এদেশের হাড়ভাঙা খাটুনি খাটা সাধারণ মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা করেন না।
যদি করতেন, তবে তারা ভাড়াটে অস্ত্র মজুদে লিপ্ত হতেন না।রিয়াজুল সোহাগ স্পষ্ট ভাষায় বলেন, “ভোট দেবে জনগণ, কোনো অস্ত্র বা গোলাবারুদ নয়।” তাই রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে উল্লেখ্য জামায়াত ইসলামীর মজুদ করা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন যায়গায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা অস্ত্রের বরাতে বলেন, অস্ত্রের বদলে প্রথমত জনগণের কথা চিন্তা করতে হবে বলেও তিনি আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, অস্ত্রবাজি ও গোলাবর্ষণ কোনো সমাজ বা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে না এটা কেবল নকল করে পাসের সাটিফিকেটের মতো।
এতে একদিকে যেমন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান ক্ষুণ্ণ হয়, অন্যদিকে দেশ ও সমাজ ক্রমশ অনুন্নত ও পিছিয়ে পড়ে।তিনি আরও যোগ করেন, যারা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতা দখল বা ধরে রাখার স্বপ্ন দেখছেন, তারা মূলত খেটে খাওয়া মানুষের স্বার্থের পরিপন্থী কাজ করছেন।
জনশক্তির কাছে চিরকালই অশুভ শক্তি পরাজিত হয়েছে এবং এবারের নির্বাচনেও তার ব্যতিক্রম হবে না। স্থিতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সন্ত্রাস ও উগ্রবাদ রুখে দাঁড়ানোর জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরও জানতে চোখ রাখুন…


















