সোনাইমুড়ীতে স্কুলের দাতা সদস্যের ওপর অফিস সহকারীর হামলা!

সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীর একটি মাধ্যমিক স্কুলের দাতা সদস্যের ওপর অফিস সহকারী কর্তৃক হামলার ঘটনা ঘটেছে। গত ১৪ নভেম্বর উপজেলার ভূইয়া বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত আহাম্মদ উল্লাহ হাসপাতাল থেকে ফিরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্কুলের অফিস সহকারী শহিদ উল্ল্যাহ সহ ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হচ্ছেন উপজেলার চাষিরহাট ইউনিয়নের সাহারপাড় এলাকার মৃত আ: হাকিম ভূইয়ার ছেলে মো: সহিদ উল্লাহ, মৃত আজমল ভূইয়ার ছেলে শাহজাহান ভূইয়া, সহিদ উল্লাহর ছেলে মাজহারুল ইসলাম সৌরভ, মো: জসিম উদ্দিন ভূইয়ার ছেলে মো: জিসান ও মৃত আলী আজম ভূইয়ার ছেলে মো: ইছহাক ভূইয়া। এছাড়া আরো ১০ জনকে অজ্ঞাত দেখানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্তরা সকলে একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী আহাম্মদ উল্লাহ ভূইয়া বাজার হনুফা খাতুন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হিসেবে ৫০ হাজার টাকা দান করেন। এককালীন দাতা সদস্যের ভোটার তালিকায় অন্তভূক্ত হতে আবেদন করেন। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে ভোটার হিসেবে তালিকাভুক্ত করেন। এই ঘটনায় স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্য ইদ্রিস ভূইয়ার জামাতা ও স্কুলের অফিস সহকারী শহিদ উল্ল্যাহ ঈর্ষান্বিত হয়। ভুক্তভোগী স্কুলের দাতা সদস্য হওয়ায় বিভিন্ন সময় গালিগালাজ ও হুমকি ধমকি দিতেন শহিদ উল্ল্যাহ। কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে জানান ভুক্তভোগী আহাম্মদ উল্লাহ। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন অফিস সহকারী শহিদ উল্ল্যাহ।

গত ১৪ তারিখ স্কুলের অভিভাবক সদস্যদের সভায় উপস্থিত হন অভিযোগকারী আহাম্মদ উল্লাহ। সভা শেষে স্কুলের অফিস রুমে সকল সদস্যদের বসতে বলেন প্রধান শিক্ষক। এসময় সকল অভিভাবক সদস্যদের সাথে অফিসে বসলে আহাম্মদ উল্লাহর ওপরে অতর্কিত হামলা করেন অভিযুক্ত অফিস সহকারী শহিদ উল্ল্যাহ। উপস্থিত সকলে ঘটনা সামাল দিলে পরবর্তীতে শহিদ উল্ল্যাহ মোবাইল করে অন্যান্য অভিযুক্তদের স্কুলে ডেকে এনে সকলে মিলে হামলা চালায় আহাম্মদ উল্লাহর ওপরে। একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে আহত আহাম্মদ উল্লাহকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হামলার শিকার আহাম্মদ উল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই ঘটনার সুস্ঠু বিচার দাবি করেছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব