
সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালী সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম (৬৬)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) উপজেলার চাষিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে সোনাইমুড়ীর আসিফ হত্যা মামলায় শামসুল আলমকে আটক করে পুলিশ। সোনাইমুড়ী থানার মামলা নং -৪ গ্রেপ্তার দেখিয়ে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১১ টার দিকে সোনাইমুড়ী থানার এসআই কাউসার সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। উপজেলার চাষিরহাট বাজার থেকে শামসুল আলমকে আটক করে। সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শামসুল আলম বারগাঁও ইউনিয়ন পরিষদে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে।
















