সোনাইমুড়ীতে আশ্রয়ণের গণকবরের মাটি রাতের আঁধারে বিক্রি!

সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী (নোয়াখালী): রাতের আঁধারে আশ্রয়ণ প্রকল্পের ভেতর থেকে বের হচ্ছে মাটি ভর্তি পিকআপ। চলে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের আশপাশের গ্রামে। আশ্রয়ণ এলাকায় গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলছে এসব মাটি বহনকারী গাড়ির আনাগোনা। সরকারি জমির মাটি বিক্রির ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোনাইমুড়ী উপজেলার বাংলাবাজার এলাকার কেগনা আশ্রয়ণ প্রকল্পে। আশ্রয়ণ প্রকল্পের ভেতরে থাকা একটি পুকুর থেকে এসব মাটি কেটে বাইরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।

জানা যায়, আশ্রয়ণ এলাকায় একটি পুকুর ও কিছু খালি জমি রয়েছে যেখানে সরকারিভাবে আশ্রয়ণের বাসিন্দাদের কবরস্থান ও শ্মশান নির্মাণের কাজ চলছে। আর সেই কাজের জন্যই সরকারি ভাবে মাটি কাটা হয়েছে আশ্রয়ণে থাকা একটি পুকুর থেকে। তবে সেই মাটি রাতের আধারে বাইরে বিক্রি করছে একটি চক্র। চক্রের সদস্যরা আশ্রয়ণের ঘরেই থাকেন আর যুক্ত রয়েছেন সরকারিভাবে কবরস্থান ও শ্মশান নির্মাণের কাজে।

গত সোমবার (১২ মে) আশ্রয়ণ প্রকল্পের মাটি কেটে বিক্রির অভিযোগে মাইজদীর ইউরো শপিং কমপ্লেক্সে সংবাদ সম্মেলন হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সেই সংবাদ প্রচার হয়েছে তবে সরকারি মাটি বিক্রি চক্রের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি সোনাইমুড়ী উপজেলা প্রশাসন।

বাসিন্দারা জানান, প্রায় ২০ দিন পূর্বে আশ্রয়ণের ভেতরে সরকারিভাবে কবরস্থান নির্মাণের জন্য মাটি কাটার কাজ চলছে আশ্রয়ণের পুকুর থেকে। মাটি কাটার কাজ করছেন আশ্রয়ণের ২২৬ নাম্বার ঘরের হাসেম, ৯২ নাম্বার ঘরের মতিন ও তার সহকারী বাচ্চু। সেই মাটি রাতের আধাঁরে গাড়িতে করে বাইরে বিক্রি করে দিচ্ছে হাসেম ও মতিনরা।

অনুসন্ধানে জানা যায়, মাটি ভরাটের জন্য পিআইও অফিসের মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে এক হাজার ফুট মাটি আট হাজার টাকা চুক্তি হয় আশ্রয়ণের বাসিন্দা মতিনের সাথে। গত ১৫-২০ দিন পূর্বে ভেকু মেশিনের সাহায্যে আশ্রয়ণের পুকুর থেকে মাটি কাটা হয়। কবরস্থানের মাটি ভরাটের পাশাপাশি সেই মাটি রাতের আধারে বাইরে বিক্রি করা হয়েছে। ছোট কেগনা আমজাদ ব্যাপারি বাড়ি এলাকায় আশ্রয়ণের পাঁচ গাড়ি মাটি বিক্রি করেছেন মতিন ও হাসেম। এছাড়া কেগনা ভূইয়া বাড়ি, কেগনা মন্দার বাড়ি সহ আশ্রয়ণের অনেক বাসিন্দাদের কাছেও মাটি বিক্রি করেছেন মতিন গং।

আশ্রয়ণের ২০৯ নাম্বার ঘরের বাসিন্দা বৃদ্ধা তাহেরা বেগম। তিনি জানান, কয়েকদিন পূর্বে ১২০০ টাকার বিনিময়ে মতিনের কাছ থেকে এক গাড়ি মাটি কিনেছেন তিনি। মতিন আর কোথায় কোথায় আশ্রয়ণের মাটি বিক্রি করেছেন তিনি জানেন না। তবে বিভিন্ন জায়গায় আশ্রয়ণের মাটি বিক্রির ঘটনা জানাজানি হওয়ায় মতিন তাকে একহাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে বলে জানান তাহেরা বেগম।

সরেজমিনে গিয়ে আমজাদ ব্যাপারি বাড়ী এলাকায় মাটির স্তুপ দেখা যায়। সেখানে স্থানীয়রা জানান, সুমন নামের এক ব্যক্তি এই মাটি আশ্রয়ণের বাসিন্দা মতিন ও বাচ্চুর কাছ থেকে ১৫ হাজার টাকায় ১০ গাড়ি মাটির চুক্তি করে। পরে পাঁচ গাড়ি ফেলে বাকি মাটি না দেওয়ায় সুমনের সাথে বাচ্চুর কথা-কাটাকাটি হয়।

বাচ্চুর কাছ থেকে মাটি কেনার বিষয়টি স্বীকার করেন সুমন। তিনি বলেন, বাচ্চু তার সম্পর্কে জেঠাতো ভাই। বাচ্চুর সাথে ১৫ হাজার টাকায় ১০ ট্রাক মাটি দেওয়ার কন্ট্রাক হয়। কয়েকদিন পূর্বে চার ট্রাক মাটি দিয়েছে। বাকি মাটি না দেওয়ায় বাচ্চুর সাথে কয়েক দফা কথা কাটাকাটি হয়েছে।

মাটি বিক্রির অভিযোগের বিষয়ে অস্বীকার করেন আশ্রয়ণের ২২৬ নাম্বার ঘরের হাসেম। তিনি বলেন, উপজেলা থেকে আশ্রয়ণের কবরস্থানের জন্য মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে মতিনের কাছে। মাটি বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।

মাটির বিক্রির অভিযোগের বিষয়ে ৯২ নাম্বার ঘরের মতিন জানান, তিনি আশ্রয়ণের কবরস্থানে মাটি ভরাটের কাজ করছেন। তবে বাইরে কোথাও মাটি বিক্রি করেননি। রাতে তার সহযোগী হাসেম ও বাচ্চু কাজ করে। তারা রাতে মাটি বিক্রি করেছে কি না তিনি বলতে পারেন না।

এবিষয়ে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাটি বাইরে বিক্রির কোন সুযোগ নেই। সুনির্দিষ্ট প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব