সাভারে জামাল হত্যা মামলার আসামিদের দ্রুত বিচার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মো: শিহাব উদ্দিন শেখ, স্টাফ রিপোর্টার:

ঢাকার সাভারে টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাসা থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী জামাল হোসেন গোলদার নামের এক ব্যক্তিকে পূর্বপরিকল্পিত ভা‌বে হত্যা করা হয়। তবে এখানেই দুষ্কৃতিকারীরা থেমে যায়নি, হামলা চালিয়েছে মামলার বাদী ইমরান হো‌সেন গোলদারের বসত বাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায়। প্রতিবাদ করলে তার পরিবারের উপর নেমে আসে বিভিন্ন হয়রানি। শুধু তাই নয় মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকিও দেওয়া হচ্ছে ভুক্ত‌ভোগী পরিবারকে। আলোচিত জামাল হোসেন গোলদারের হত্যাকারীদের চক্রান্ত থেকে বাঁচতে এবং ন্যায়বিচার পাওয়ার জন্য প্রশাসনসহ বি‌ভিন্ন দপ্ত‌রে আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপু‌রে সাভার উপ‌জেলা পরিষদ চত্ত‌রে মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগী ইমরান হোসেন গোলদার।

জানা গেছে, গত ২০২২ সালে বৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে ব্যবসায়ী জামাল হোসেন গোলদারের নিকট হতে ২ লাখ টাকা নেন আওয়ামীলীগ নেতা ও ঠিকাদার ফোরকান হাকিম । কিন্ত এক বছর পার হলেও ঠিকাদার হাকিম বৈধ গ্যাস সংযোগ লাইন দিতে পারেনি। এতে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হয় জামাল হোসেন গোলদারকে। এতে ভুক্তভোগী পরিবার মামলা করলে সেই মামলা তুলে নিতে আসামীরা বিভিন্ন ভাবে বাদীকে হয়রানি করছে।

ব্যবসায়ী জামাল হোসেন গোলদারের হত্যাকাণ্ডের দায়ে তিনজনকে জেল হাজতে প্রেরণ করেন আদালত। তারা হলেন- সাভার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকার আব্দুল হামিদের ছেলে ফোরকান হাকিম (৪৮), লোকমান হাকিম (৫১) ও গোফরান হাকিম (৪৫)।
এছাড়াও দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ঘটনাও ঘটিয়েছে আসামিরা।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদ, সাভার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো: শাহজাহান (৪৩), একই এলাকার মো: আরশেদের স্ত্রী মোছা: মোর্শেদা বেগম (৪৬), দিলু মিয়ার ছেলে মো: ডালিম মিয়া (২৮) ও শাহজাহান (৩২), মৃত ছামির আলী আব্দুল গনি (৪৮), মৃত আব্দুল আলীর ছেলে রহম ওরফে রহমত আলী, মোঃ শাকিল আহমেদ স্ত্রী রুম্মান শারমিন (৩০), ও শাকিল আহমেদ (৩৫) বিভিন্ন সময় হামলা ও ভাঙচুরের সাথে জড়িত। এ ঘটনায় তাদের আসামি করে আদালতের মাধ্যমে সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
আসামীদের গ্রেপ্তার ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। তার একটি নথি গণমাধ্যম কর্মীদেরকেও দেওয়া হয়েছে।

অভিযোগ পত্রের তথ্য অনুসারে, আসামীরা তিতাস গ্যাসের অবৈধ গ্যাস লাইন সংযোগকারী দলের মাফিয়া চক্রের সদস্য। ব্যবসায়ী জামাল হোসেন গোলদারকে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকার বৈধ-অবৈধ গ্যাস সংযোগ লাইন করে দিতে পারবে বলে জানায়। সেজন্য নিজ বাড়িতে বৈধ গ্যাস সংযোগ লাইন নেওয়ার জন্য ২০২২ সালের অক্টোবরে আসামীদের ২ লাখ টাকা দেয়। এই লাইনে ২/৩ মাসের মধ্যে গ্যাস সংযোগ হবে বলে জানায় আসামীরা। কিন্তু নির্ধারিত সময়ে গ্যাস সংযোগ না দেওয়ায় তাদের তাগাদা দেয়। কিন্তু আসামীরা দীর্ঘদিন পরেও গ্যাস সংযোগ না দেওয়ায় জামাল হোসেন গোলদার তাদের কাছে টাকা ফেরত চায়। তবে টাকা ফেরত না দিয়ে পরিবারের লোকজনদের উপর হয়রানি করতে থাকে। পরে গত বছরের ১৬ই সেপ্টেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে জামাল হোসেন গোলদারকে হত্যা করে। এ ঘটনায় জেল হাজতে থাকা আসামিদের রিমান্ডে আনে পুলিশ। তবে মামলা প্রত্যাহারের জন্য জামাল হোসেন গোলদার ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে অভিযুক্তরা। এছাড়া বাড়িতে হামলা ও ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে মামলা প্রত্যাহার না করায় উল্টো নিহতের ছেলেকে ছিনতাইকারী বলে মারধর করে পুলিশে দেয় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদসহ অন্যরা। অভিযোগ পত্রে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনায় পরিবারকে হেনস্থার কথা উল্লেখ করা হয়।

অভিযোগে নিহতের ভাই ইমরান হোসেন গোলদার বলেন, বিবাদীদের কথামতো মামলা প্রত্যাহার না করায় আসামীদের ষড়যন্ত্রে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলায় ফাঁসানো হচ্ছে। নিহত জামাল হোসেন গোলদারের ছেলে রিয়াজুল ইসলামকে (১৭) গত বছরের নভেম্বর মাসে সাভার বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সুরুচি হোটেলের সামনে একা পেয়ে রায়হান, ফোরকান, আনোয়ার, ইমরানসহ ৮/১০ জন সন্ত্রাসী মারধরসহ হত্যার চেষ্টা করে। এবং তাকে ছিনতাইকারী বানিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করে। পরে বিষয়টি তদন্তের মাধ্যমে জানতে পেরে ছাত্রলীগ নেতা রায়হান হামিদসহ ৮/১০ জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করে সাভার মডেল থানা পুলিশ। পরিবারের পক্ষ থেকে দায়েরকৃত হত্যা মামলা এবং হত্যার চেষ্টা মামলা ভিন্ন খাতে নিতে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন প্রাপ্ত প্রধান আসামী ফোরকান হাকিম বাদী হয়ে উল্টো পরিবারের সদস্যদের নামে মামলা দায়ের করেন। বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় হত্যা মামলার প্রধান আসামি ফোরকান হাকিমের দায়েরকৃত সেই মামলাটি খারিজ করে দেন আদালত। গত ৫আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর সাভার পৌর যুবদলের ৮ নং ওয়ার্ডের ৪ নং সহ-সভাপতি হওয়া সত্ত্বেও উস্কে দিয়ে ইমরান হোসেন গোলদার কে যুবলীগ কর্মী বা নেতা বলে প্রচার করে এবং পূর্ব শত্রুতার জের হিসেবে সাভারের দক্ষিণ রাজাসন এলাকার সাইনবোর্ডের মোড়ে অবস্থিত দুই তলা বিশিষ্ট ভবনে গোডাউনের ইট ও গেইট ভেঙে অনুমানিক ৩৮ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ভাঙচুর করে আরও ১২ লাখ সহ মোট ৫০ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি করে।

পরে মানববন্ধনটি উপ‌জেলা চত্ত‌র থেকে মিছিল সহকারে সাভার মডেল থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।
এ সময় নিহতের স্ত্রী মশিউরা বেগম, ছেলে রিয়াজুলসহ শতাধিক স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব