সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে বৈষম্য ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহার সহ দেশিয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার ২টি মামলায় ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন না মঞ্জুর করে ও শ্যোন অ্যারেস্ট অর্থাৎ পুনঃ গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন না মঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার। বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে তাকে পুলিশ গ্রেফতার করেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এর পর ঠাকুরগাঁও রোডের ঘটনায় ২ জন বাদী হয়ে তার নামে ২টি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার ২টি মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য- সম্প্রতি গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে গত ২১ আগস্ট রাতে ঠাকুরগাঁও সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন। একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরো একটি অভিযোগ দায়ের করেন রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে । পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব