সম্প্রীতির বন্ধনে ডিমলায় দুর্গোৎসবের আমেজ

মশিউর রহমান, নীলফামারী প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার ৭৬টি মণ্ডপে প্রতিমা স্থাপনের কাজ শেষ হয়েছে, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ও রঙের তুলিতে প্রতিটি প্রতিমা যেন জীবন্ত হয়ে উঠেছে।

আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনের এই মহোৎসব শেষ হবে ২ অক্টোবর, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, একজন শিল্পী গড়ে ৫-৬টি মণ্ডপের প্রতিমা তৈরি করেন। প্রতিমা তৈরিতে খরচ হয় ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। মন্দির কর্তৃপক্ষ প্রাথমিক উপকরণ সরবরাহ করলেও শিল্পীরা তাদের সৃজনশীলতায় প্রতিটি প্রতিমাকে প্রাণবন্ত করেছেন।

উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ির হাট এলাকা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে দুর্গামন্দির, কালীমন্দির, বিষ্ণুমন্দির ও শুটিবাড়ী হাট কেন্দ্রীয় জামে মসজিদ পাশাপাশি অবস্থান করছে। বহু বছর ধরে দুই সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন। বিশেষত, নামাজ ও আজানের সময় সাময়িকভাবে পূজার কার্যক্রম বন্ধ রাখা হয়, যা ভ্রাতৃত্ব ও সহাবস্থানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “দুর্গাপূজা এখন সার্বজনীন আনন্দ উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। প্রতিটি মণ্ডপে বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা ও আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে।”

ডিমলা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতারা জানিয়েছেন, প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় চলছে।

নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা সফল হবে না। সনাতনী ভাইবোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন।”

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী জানান, পূজার নিরাপত্তা তিন ধাপে বাস্তবায়ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে ৬ জন আনসার ও ৩ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, পাঁচটি মোবাইল টিম, ডিবি পুলিশের কুইক রেসপন্স টিম এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা মাঠে নজরদারি চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে।

ওসি ফজলে এলাহী বলেন, “এখন পর্যন্ত কোনো নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা নেই। সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।”

মণ্ডপের আলোর ঝলকানি, শিশুদের উল্লাস, প্রতিমার শোভা—সব মিলিয়ে ডিমলায় দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সাম্প্রদায়িক বন্ধন ও শান্তিপূর্ণ সহাবস্থানের এক মহোৎসব।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব