শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার

মোঃ রফিকুল ইসলাম,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে পুলিশ, -প্রশাসন, বিজিবি ও আইন শৃঙ্খলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মণ্ডপগুলোতে সুষ্ঠু ও সুন্দর উৎসব নিশ্চিত করতে জেলা প্রশাসন,‌ পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে কাজ করছেন।

ভুরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানিয়েছেন, পুলিশ, আনসার, বিজিবি, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমন্বয় করে উৎসবকে সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কাজ করছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলো এবং স্বেচ্ছাসেবী নিয়োগে পূজা কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, প্রতিটি মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ব্যানার টানিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। দর্শনার্থীদের সুবিধার জন্য আলাদা যাওয়া-আসার রাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আগামী সোমবার পূজা কমিটি, নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হবে।

প্রশাসন আরও জানিয়েছেন, পুজাকালীন সময়ে সকল ধর্মীয় রীতি যথাযথভাবে পালন নিশ্চিত হবে। মণ্ডপে ধর্মীয় গান বাজনা ছাড়া অযথা গান বা সিনেমার গান বাজানো হবে না, আজান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। মাদক, জুয়া ও অশান্তি প্রতিরোধে জোড়ালো অভিযান চলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য প্রচার রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুরুঙ্গামারী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সাহা জানিয়েছেন, তারা পুলিশ ও বিজিবি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেছেন।

এ বছর ভুরুঙ্গামারীতে মোট ২০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে; ভুরুঙ্গামারীতে ১৬টি, জয়মনিরহাটে ১টি, আন্ধারিঝাড়ে ১টি এবং বলদিয়াতে ২টি। উল্লেখযোগ্য সার্বজনীন মণ্ডপগুলো হলো—কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব, ভুরুঙ্গামারী বাজার, স্বপন কুমার সাহা, দেবপাড়া, দেওয়ানের খামার পশ্চিমপাড়া, কামাত আঙ্গারীয়া, মাঝি পাড়া, সাহাপাড়া, আলারীয়া সনাতনপাড্য, হীরা লাল চন্দ্র সাহা, হেমন্ত দাস, বাগভান্ডার বড়বাড়ী, আঙ্গারীয়া বাগভান্ডার, শ্রী শ্রী মহামায়া, নলেয়া, আঙ্গারিয়া ধনীটারী, জয়মনিরহাট, বীর ধাউয়ারকুটি, বলদিয়া এবং বলদিয়া পালপাড়া।

স্থানীয়রা আশা করছেন, এই বছরের দুর্গাপূজা অনুষ্ঠানও শান্তিপূর্ণ ও আনন্দময়ভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব