লন্ডনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-কে নাগরিক সংবর্ধনা, প্রবাসীদের উদ‍্যোগে হাসপাতালের জন্য ভূমি বরাদ্দের প্রতিশ্রুতি

 

🧲 শ‌হিদুল ইসলাম, বি‌শেষ প্রতি‌বেদক

যুক্তরাজ্যে তথা ইউরোপে অন‍্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় । এতে বিপুলসংখ্যক লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানালে সিটি মেয়র এ জন্য প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রামের কিডনী ডায়ালাইসিসহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্যও প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি আহ্বান জানান ।

অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান, ওয়ার্ডভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্য সেবায় মেয়রের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিমানবন্দরে ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিত করণ ও নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ।

সিটি মেয়র চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন, তিনি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত হতে চান না। তিনি কাজ করে তাঁর সদিচ্ছার প্রমাণ দিতে চান। তিনি চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক নগরীতে রূপান্তরিত করতে চান। এছাড়া তিনি সঠিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন যথাক্রমে এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ, এরশাদ মালেক, বিশিষ্ট চিকিৎসক ডা. নোবেল, কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ, কাউন্সিলর শামসাদ চৌধুরী, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া, বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এতে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলের তোড়া প্রদান করা হয়। এসব সংগঠনের মধ্যে ছিল-সন্দীপ সমিতি ইউকে, গ্রেটার ম‍্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি, চট্টগ্রাম ক্লাব ইউকে, বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট।

এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা. শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সিরিয়াস ভূমিকা পালন করছেন।” তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজের জন্য পর্যাপ্ত সরকারি বরাদ্দ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

সভার সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান অনুষ্ঠানে অনেক ব‍্যস্ততার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য মেয়রকে ধন্যবাদ জানান। তিনি চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
  • Related Posts

    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading
    অপরাধ দমনে তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি
    • adminadmin
    • মে ২৩, ২০২৬

       ​অপরাধ দমনে কোনো আপস নয়: তথ্যমন্ত্রী ​রাজনৈতিক প্রতিবেদক, ঢাকা ||অপরাধী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ এক প্রেস ব্রিফিংয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব