কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের কর্মশালা

মোঃরফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠন ব্যবস্থাপনা ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় উপজেলার ১১টি যুব সংগঠনের মোট ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা যুব সংগঠনের কার্যক্রম, ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নসহ টেকসই সংগঠন গড়ে তোলার নানা দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

কর্মশালার লক্ষ্য ছিল- যুব সংগঠনের সদস্যদের এমনভাবে প্রশিক্ষিত করা যাতে তারা প্রকল্প প্রস্তাবনা তৈরি করে সরকারি-বেসরকারি দপ্তরে দাখিল করতে পারে, এবং অনুমোদন পেলে তা সফলভাবে বাস্তবায়ন করতে পারে।

অংশগ্রহণকারীরা কর্মশালায় আরও জানতে পারেন, জাতীয় যুব নীতিমালা-২০১৭, জাতীয় যুব পুরস্কার বিষয়ক নীতিমালা, জাতীয় যুব কল্যাণ তহবিল নীতিমালা, যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক নির্দেশিকা, সংগঠন পরিচালনায় বিভিন্ন মডিউল ব্যবহারের কৌশল, এছাড়া যুব সংগঠনের উদ্দেশ্য, গুরুত্ব, কাঠামো, নেতৃত্বের প্রয়োজনীয়তা, সদস্যদের দায়িত্ব-কর্তব্য, সংগঠন টেকসই করার প্রক্রিয়া, রেজিস্ট্রেশন ধরে রাখার নিয়ম, রেকর্ড সংরক্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠনের ভূমিকা সম্পর্কেও বিশদ আলোচনা হয়।

কর্মশালায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, এমজেএসকেএস-এর চাইল্ড নট ব্রাইট প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোঃ ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্ত মোঃ জামাল হোসেন, এবং ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।

বক্তারা বলেন, “যুবরাই সমাজের প্রাণশক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা ও সংগঠিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিবাহ বন্ধ ও নারীর ক্ষমতায়ন সম্ভব।”

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ কিভাবে বন্ধ করেছে তা জানায়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজক প্রতিষ্ঠান এমজেএসকেএস জানায়, ভবিষ্যতে উপজেলাজুড়ে এ ধরনের কর্মশালা অব্যাহত থাকবে, যাতে প্রতিটি যুব সংগঠন সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব