কুড়িগ্রাম-১ আসনে হাতপাখা প্রার্থী রনির ২০ ইশতেহার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও কচাকাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব মুহাঃ হারিসুল বারি রনি। তিনি হাতপাখা প্রতীকে জনগণের দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।

পীর সাহেব চরমোনাই মনোনীত এই প্রার্থী বলেন, “আমাদের এই ইশতেহার কেবল উন্নয়নের প্রতিশ্রুতি নয়, এটি ইনসাফভিত্তিক এক ন্যায়সম্মত সমাজ গঠনের রূপরেখা। ইসলাম, দেশ ও মানবতার সেবাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”

আলহাজ্ব হারিসুল বারি রনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আলহাজ্ব আজাদ আলী ছিলেন ডি. এম. একাডেমি হাইস্কুলের সফল প্রধান শিক্ষক। তিনি একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও টানা সাতবার কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা। তিনি নাগেশ্বরী ডিএম একাডেমী থেকে ১৯৯৬ সালে এসএসসি, ১৯৯৮ সালে এইচএসসি এবং নাগেশ্বরী সরকারি কলেজ থেকে ২০০০ স্নাতক ডিগ্রী অর্জন করেন।

তিনি বর্তমানে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম নাগেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংধনু ৯৬ ফাউন্ডেশন ও উত্তর বদিজমাপুর দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি। এছাড়া তিনি সোনাহাট স্থলবন্দর বণিক সমিতির উপদেষ্টা ও নাগেশ্বরী মহিলা মহাবিদ্যালয়ের সাবেক গভর্নিং বডি সদস্য। তার নির্বাচনী এলাকা ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও কাচাকাটার মানুষের সার্বিক দিক বিবেচনা করে তাদের উন্নয়নের লক্ষ্যে ২০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

এই দফাগুলোর মধ্যে রয়েছে:

১। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইনসাফভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন।

২। কচাকাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন।

৩। প্রশাসন ও পুলিশের সঠিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

৪। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন ও আধুনিক যন্ত্রপাতি সংযোজন।

৫। দুর্গম এলাকায় বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন।

৬। সীমান্তে হত্যা বন্ধ, মাদক ও চোরাচালান দমন এবং নিরাপত্তা জোরদার।

৭। নদী ভাঙন রোধ, নাব্যতা ফিরিয়ে এনে সেতু ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন।

৮। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শিল্প স্থাপন।

৯। যুবকদের কারিগরি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ইউনিয়ন পর্যায়ে আইটি সেন্টার স্থাপন।

১০। মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন।

১১। সন্ত্রাস, টেন্ডারবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

১২। সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষা।

১৩। নারীর অধিকার সুরক্ষা, শরয়ী উত্তরাধিকার নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টি।

১৪। বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে অনিয়ম বন্ধে নজরদারি।

১৫। সোনাহাট স্থলবন্দর আধুনিকায়ন ও ইপিজেড স্থাপনের উদ্যোগ।

১৬। ভূটান-বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন ও স্থানীয়দের কর্মসংস্থান।

১৭। আধুনিক বাস টার্মিনাল নির্মাণ ও ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস চালু।

১৮। প্রবাসী কল্যাণ তহবিল থেকে ঋণ সহায়তা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ।

১৯। সরকারি অফিসে জবাবদিহিতা প্রতিষ্ঠা ও সেবা গ্রহীতাদের হয়রানি বন্ধ।

২০। মুক্তিযুদ্ধের চেতনায় ইনসাফভিত্তিক সমাজ গঠন ও ন্যায্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

হারিসুল বারি রনি জনগণের কাছে আহ্বান করে বলেন, “আমি আপনাদের সন্তান — আপনাদের দোয়া ও ভোটই হবে এই আসনের পরিবর্তনের চাবিকাঠি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করবো। আসন্ন নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিন, ইনসাফভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।”

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব