
🖼️আমিরুল ইসলাম নয়ন, মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় কুখ্যাত নৌ ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮ টার দিকে একদল দূর্বত্ত মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলকার বাবলার দ্বীতল ভবনের বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দীন জানান,দুটি স্পীড বোট ও দুটি ইঞ্চিন চালিত ট্রলার করে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাবলার বাড়ির সামনে এসে নামে। সকলের মাথায়ই হেলমেড পরিহিত ছিলো।
জসীম আরো জানান, মল্লিকের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বাবলার সাথে অপর একটি গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলার কথা শোনেছি। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,নৌ ডাকাত বাবালার বিরুদ্ধে গজারিয়া ও বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ ৩২টি মামলা রযেছে। নিহত বাবলা ওরফে উজ্জল চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোহনপুর গ্রামের বাচ্চু খাঁর ছেলে । উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলকায় তাকে গুলি করে হত্যা করছে দূর্বত্তরা। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।


















