ব্যারিস্টার নাজিরের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: ভিসি পাটোয়ারী

 

শ‌হিদুল ইসলাম, নিজস্বপ্রতিবেদক:
ব্যারিস্টার নাজির আহমদ তাঁর নিজের প্রতিভা যুক্তরাজ্যের আদালত, সমাজ ও কমিউনিটিতে কাজে লাগিয়েছেন। বিদ্যমান পরিস্থিতিতে তাঁর প্রতিভা বাংলাদেশের উন্নয়নেও কাজে লাগাতে হবে।

৮ জানুয়া‌রি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার, বিশিষ্ট লেখক ও সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশের সুপ্রীম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও লন্ডন বারা অব নিউহ্যামের টানা তিনবারের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নজির আহমদের লিখিত দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 ব্যারিস্টার নাজির আহমদের লেখনীর ভূয়সী প্রশংসা করে আরো বলেন, তাঁর লিখিত গ্রন্থগুলো আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইগুলোতে ব্রিটিশ আইনের সঙ্গে বাংলাদেশের আইন ও সংবিধানের তুলনামূলক বিশ্লেষণ পাঠকের জন্য বিশেষভাবে মূল্যবান হবে বলেও তারা মত প্রকাশ করেন।

গ্রন্থ দুটি হচ্ছে-‘আইন, সংবিধান ও নাগরিক অধিকার’ এবং ‘একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়’। সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন পাটোয়ারী। মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের সাবেক ডীন ও চেয়ার‍ম‍্যান প্রফেসর ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী।

সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় গ্রন্থালোচনায় লেখক ব্যারিস্টার নাজির আহমদ ছাড়াও বক্তব্য রাখেন লন্ডন মুসলিম সেন্টারের সাবেক এক্সিকিউটিভ ডাইরেক্টর দেলোয়ার হোসেন খান, ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, জিএসসি’র সাবেক সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি ইসবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইংরেজি দৈনিক ওভজারবারের সাবেক সিলেট প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: ইসমাইল পাটোয়ারী বলেন, পতিত সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করেছে। তারা মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে। ছিল সুশাসনের চরম অভাব। তিনি আরো বলেন, স্বৈরশাসকের আমলে সংবিধানকে পার্সোনাল প্রপার্টি মনে করা হতো। কথিত ‘উপরের নির্দেশে’ মানুষের অধিকার ক্ষুন্ন করা হতো। ব্যারিস্টার নাজির আহমদের বইয়ে মানুষের অধিকার রক্ষার বিষয়টি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। দেশের উন্নয়নে প্রবাসী বুদ্ধিজীবীদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যারিস্টার নাজিরের মতো লোকজনকে বাংলাদেশের সংসদের উচ্চ কক্ষে বসানো গেলে দেশ উপকৃত হবে।

 অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া ও সত্যিকারের মানবিক বাংলাদেশ গঠনে দুটি বই খুবই সহায়ক হবে। বই দুটিতে ব‍্যারিস্টার নাজির আহমদ চমৎকারভাবে বাংলাদেশের আর্ত-সামাজিক অবস্থা, সংবিধান ও বাস্তবতার ফারাক, রাষ্ট্র এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। তিনি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিভাবে বাংলাদেশের নাগরিক অধিকার সংরক্ষণ করা যায় তা সুনিপুণভাবে উপস্থাপন করেছেন। বইয়ে লেখক সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যা, কওমী শিক্ষা ও প্রবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিষয়টিও আলোকপাত করেছেন।

মির্জা আসহাব বেগ বলেন, ব্যারিস্টার নাজির আহমদ একজন সফল ব্যক্তিত্ব। পড়ালেখা শেষ করে তিনি বিদেশে গিয়েও সফল হয়েছেন ও সুনাম কুড়িয়েছেন।দুটি গ্রন্থের লেখক ব্যারিস্টার নাজির আহমদ বলেন, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে আইনের প্র্যাকটিস করছেন। এর বাইরে তিনি বাংলাদেশ নিয়ে তন্ময়চিত্তে ভাবেন ও পেশোনেটলি লেখালেখি করেন। তিনি বলেন, প্রবাসে অবস্থান করলেও এই ভূখন্ডের জন্ম নেয়ার জন‍্য এর প্রতি তাঁর কর্তব্যবোধ রয়েছে। যুক্তরাজ্যে লেখালেখির কারণে কোন সাংবাদিককে জেলে যেতে হয় না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে সিস্টেমগুলো বদলাতে হবে। তিনি বলেন, আমরা সত্যিকারের একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে নাগরিকরা হবে একে অন‍্যের কল‍্যানকামি।

সিলেট প্রেসক্লাবের ৭ম বারের নির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূর সভাপতির বক্তব্যে ব্যারিস্টার নাজির আহমদের প্রতিভা দেশের উন্নয়নে কাজে লাগানোর তাগিদ দেন। বাংলাদেশের সংসদের উচ্চ কক্ষে প্রবাসী বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর তাগিদ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যারিস্টার নাজির আহমদের মতো লোককে উচ্চ কক্ষে বসাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিলেট অঞ্চলের প্রধান আরব আলী, দৈনিক পূণ্যভূমির সম্পাদক ও সিলেট হার্ড ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি আবু তালিব মুরাদ, সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি ফয়সাল আহমদ, অ্যাডভোকেট চৌধুরী আজাদুর রহমান, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মুহাম্মদ কামরুজ্জামান, বাসস প্রতিনিধি সাংবাদিক শুয়াইব ইসলাম, লেখক ও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা মিয়া, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মুকিত, পাণ্ডুলিপি প্রকাশনার লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সাল, সমাজসেবক আলহাজ ফারুক মিয়া, লেখক ও কবি জায়েদ আলী, অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী, আইনজীবী মোমিনুর রহমান, ব্রিটেনের কমিউনিটি নেতা সুফি সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।বই দুটির মোড়ক উন্মোচন ও রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
  • Related Posts

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে জাতীয় জাদুঘরে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • adminadmin
    • আগস্ট ৩০, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক: বলপূর্বক গুম, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষার দাবিতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস…

    Continue reading
    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 51 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 57 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 49 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 93 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 68 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 54 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 63 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 71 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব