
মো.শান্ত খান বিশেষ প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও “মাদার অব ডেমোক্রেসি” হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার বিএনপির কর্মী হাবিবুর রহমান হবি। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আজ তিনি অসুস্থ। তাই আমরা সবাই তাঁর সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া চাই।
গত রবিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর পরপরই বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁর শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রয়োজনীয় সবধরনের পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে এবং তাঁর চিকিৎসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
বিএনপির কর্মী হাবিবুর রহমান হবি বলেন, “আমাদের নেত্রী দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। আজ তাঁর অসুস্থতার খবরে কর্মী থেকে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। আমরা সবাই মিলে তাঁর সুস্থতা কামনায় দোয়া করছি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও জানান, খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে হাবিবুর রহমান হবি বলেন, “জাতির এই মহৎ নেত্রী যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—এটাই আমাদের প্রত্যাশা। সবাই তাঁর জন্য দোয়া করবেন।


















