
নিউজ ডেক্সঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী “মাদার অফ ডেমোক্রেসি” বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী।
এক বিবৃতিতে তিনি জানান, গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিএনপি।
শাহ আব্দুল্লাহ আল বাকী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একজন পরীক্ষিত নেত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগের কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন।
তিনি দেশ-বিদেশের সকল স্তরের মানুষ, দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বেগম জিয়ার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করার আহ্বান জানান।

















