
মোজাম্মেল হক, বীরগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুরুল ইসলাম রাতে পাঁচটি কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন।
তিনি প্রথমে ১নং শিবরামপুর ইউনিয়নের মুরালিপুর শেনপাড়া শ্রীশ্রী কালীপূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে শিবরামপুর সাহাডুবি বানিয়াপাড়া শ্রীশ্রী কালীমণ্ডপ, ১নং শিবরামপুর বাবুরহাট শ্রীশ্রী কালীপূজা মণ্ডপ, বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কেন্দ্রীয় মন্দির পূজা মণ্ডপ এবং ভোগনগর কালীমন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পূজা মণ্ডপগুলোতে তিনি ভক্তবৃন্দ ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় তিনি বলেন,
বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে। পূজা উৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার উৎসব—যা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
এ সময় আর উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


















