ডিমলার ঝুনাগাছচাপানীতে বিএনপির সদস্য সংগ্রহে উৎসবের আমেজ

মশিয়ার রহমান, (নীলফামারী) প্রতিনিধি:
“আমরা সবাই ডিমলাবাসী- তুহিন ভাইকে ভালোবাসি”- এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ঝুনাগাছচাপানী হাট তহশিল অফিস সংলগ্ন গরুহাটি মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা সদস্য সংগ্রহ অভিযান কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক বাচ্চু প্রধান।

সভায় বক্তারা বলেন, বিএনপির আসল শক্তি নিহিত আছে তৃণমূলে। জনগণের পাশে থেকে প্রতিটি নেতাকর্মীকে সংগঠনকে আরও মজবুত করতে হবে। নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা হক বাচ্চু প্রধান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনাতেই বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা ও আস্থার বাতিঘর ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে একাত্ম। তাঁর নির্দেশে আমাদের দায়িত্ব হলো তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ করা, জনগণের আস্থা অর্জন করা এবং বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে তাঁকে জয়যুক্ত করা।”

তিনি আরও বলেন, “ডিমলা বিএনপি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্যই হয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ-আন্দোলনের মূল শক্তি।”

কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে মিছিল-শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। “জিয়া পরিবার দীর্ঘজীবী হোক”, “খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয় হবেই”, “উন্নয়নের বাতিঘর তুহিনের উন্নয়ন চলছেই চলবে”- এসব স্লোগানে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানটি আয়োজন করে ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপি। এতে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, মুক্তার হোসেন, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রব্বানী প্রধান, ইউনিয়নের সুপার ফোরটিন সদস্যবৃন্দসহ সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের সমন্বয়ক এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভা শেষে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয় এবং আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

বক্তারা নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

তাঁরা বলেন, “তুহিন ভাই ডিমলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি শুধু রাজনৈতিকভাবে নয়, মানবিক নেতৃত্বের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বেই ডিমলার বিএনপি আরও সংগঠিত, ঐক্যবদ্ধ ও জনমুখী হয়ে উঠেছে।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তারা আরও বলেন, “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে ডিমলা বিএনপি এখন আগের চেয়ে আরও শক্তিশালী ও সংগঠিত হয়েছে। তৃণমূল থেকে জেলা পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখছে বিএনপি। তুহিন ভাইয়ের দূরদর্শী নেতৃত্বই ইতোমধ্যে ডিমলায় বিজয়ের মজবুত ভিত রচনা করেছে।”

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব