বিনা টিকিটের যাত্রীদের থেকে ঘুষ গ্রহণ, বরখাস্ত ২ অ্যাটেনডেন্ট

রাসেল ইসলাম, লালমনিরহাটঃ বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের কাছ থেকে ভাড়ার নামে আদায় করা অর্থ আত্মসাৎ করার অভিযোগে দুইজন অ্যাটেনডেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (২ ডিসেম্বর) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু স্বাক্ষরিত চিঠিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত ও শোকজ করা হয়েছে।

বরখাস্তাদেশ প্রাপ্তরা হলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ক্যারেজ ডিপোর অ্যাটেনডেন্ট সোহেল রানা (টি/নং ৬৪৪) ও আব্দুর রব রাহাত।

রেলওয়ে দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর ঢাকা থেকে ছেড়ে আসা “রংপুর এক্সপ্রেস” ট্রেনে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ বিনা রশিদে অর্থ আদায় করে আত্মসাৎ করেন ওই ট্রেনের অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাত।

যাত্রীদের মধ্যে একজন এ দৃশ্যটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমকর্মীদের মাঝে ছড়িয়ে দেন। এ ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে রোববার লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবুর কাছে যান ঢাকাপোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপনসহ তিনজন সাংবাদিক। ভিডিওটি দেখার পরেই সাংবাদিকদের ওপর তেড়ে উঠে হেনস্তা করেন ওই কর্মকর্তা। একপর্যায়ে তিনি সাংবাদিকদের রুম থেকে বের করে দেন।

এ ঘটনায় জেলার সাংবাদিকরা ফুঁসে উঠলে নিজের দায় এড়াতে তড়িঘড়ি করে অভিযুক্ত দুই অ্যাটেনডেন্ট সোহেল রানা ও আব্দুর রব রাহাতকে শোকজ করে তাদের সাময়িক বরখাস্ত করে সোমবার আদেশ জারি করেন রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু। শোকজের জবাব আগামী ৭ কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়। একই সঙ্গে অপর এক আদেশে তাদের সাময়িকভাবে বরখাস্তও করা হয়।

বরখাস্তের আদেশের চিঠিতে বলা হয়, বরখাস্তকালীন তারা খাবার বাবদ মূল বেতনের অর্ধেকসহ রেলওয়ের বিধিমতো অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ রোববার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

লাঞ্ছিত সাংবাদিকদের একজন ঢাকাপোস্টের লালমনিরহাট প্রতিনিধি নিয়াজ আহমেদ সিপন বলেন, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ টাকা নিলেও তাদের রশিদ দেওয়া হয় না। এমন একটি ভিডিও আছে আমাদের হাতে। যা নিয়ে লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র মতামত জানতে তার কার্যালয়ে যাই আমরা তিনজন সংবাদকর্মী। এ সময় তিনি আমাদের ওপর তেড়ে উঠে হেনস্তা করে রুম থেকে বের করে দেন। যারা রাজস্ব আত্মসাৎ করল তাদের বরখাস্ত নয়, চাকরিচ্যুত করতে হবে। একই সঙ্গে যে কর্মকর্তা গণমাধ্যমকর্মীকে হেনস্তা করেছেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। নয়তো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবে জেলার সাংবাদিকরা।

লালমনিরহাটের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু’র সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আব্দুস সালাম জানান, যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাংবাদিকদের হেনস্তা করার বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
  • Related Posts

    সীমান্ত না বাঁধলে মাদক মুক্ত বাংলাদেশ সম্ভব নয়
    • adminadmin
    • আগস্ট ২৮, ২০২৬

      রিয়াজুল সোহাগ, প্রতিবেদক।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি আপাতদৃষ্টিতে মাদকবিরোধী অভিযানের একটি নিয়মিত সাফল্য বলে মনে হলেও এটি আমাদের…

    Continue reading
    রাজধানীতে বৃহত্তম সিসার চালান জব্দ: ইরানি বংশোদ্ভূত দুই ভাইসহ গ্রেফতার ৩
    • adminadmin
    • জুলাই ৩, ২০২৬

      ​স্টাফ রিপোর্টার: রাজধানীতে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সিসার (মাদক) চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অনলাইন প্ল্যাটফর্মকে হাতিয়ার করে দেশজুড়ে গড়ে তোলা এক অভিনব মাদক চক্রের মূলহোতাসহ তিনজনকে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব