
🧲 আবদুল বাকী মিলন,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
ডাকসুর সাবেক সদস্য ও বিজিএমই এর পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী বলেছেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সারা দেশে যে দুঃশাসন চালিয়েছে; তা দেখে নতুন প্রজন্ম বুঝতে পেরেছে আওয়ামী লীগ কি জিনিস। বাংলাদেশে আওয়ামী লীগের কোন অস্তিত্ব নতুন প্রজন্ম রাখবে কি-না আমাদের সন্দেহ আছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের চরিত্র চিনে ফেলেছে। এই সমস্ত লকডাউন-ফগডাউন দিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপির আন্ত:কোন্দল ও সংঘাতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, লাকসাম- মনোহরগঞ্জে যে খেলা চলছে এই খেলা অত্যন্ত দুঃখজনক। দলে অনুপ্রবেশকারী যারা দলকে ভালোবাসে না, নিজের স্বার্থে দলের রাজনীতি করে তারাই দলের ভিতরে অঘটন ঘটিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জে আগামী নির্বাচনে খারাপ কিছু বয়ে আনবে ।
এসময় যারা এ ধরনের ঘটনায় জড়িত অনতিবিলম্বে তাদেরকে চিহ্নিত করে আইনেরআওতায় আনার পাশাপাশি দলীয়ভাবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের নেতৃবৃন্দেরকাছে আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির নেতা খোরশেদ আলম খুসরু, এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, মনোহরগঞ্জে উপজেলা বিএনপি নেতা অহিদুর রহমান, মোঃ কালা মিয়া, মনোহরগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের আহবায়ক মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াসিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদারসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন ও দেখুন…
মতামত দিন


















