
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
আগের ঘোষণা অনুযায়ী, ১৩ নভেম্বর ছিল সংগ্রহের শেষ দিন, এখন সেটা বাড়িয়ে ২০নভেম্বর করা হলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন আবেদন সংগ্রহেরসময় এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি— এনসিপি।
আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল মনোনয়ন আবেদন সংগ্রহেরশেষ দিন।
এদিন বিকালে মনোনয়ন আবেদন সংগ্রহের বিষয়ে সংবাদ সম্মেলন আহ্বান করলেওপরে তা বাতিল করে দলটি।

প্রতিনিধিত্বশীল ছবি
রাতে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়ন আবেদন সংগ্রহের সময় আগামী২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অথবা ওয়েবসাইটের (nomination.ncpbd.org) মাধ্যমেআবেদন সংগ্রহ করা যাবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেইসবুক বার্তায় বলেন, “অনেকেই এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহ করার ইচ্ছা করলেও নানা কারণেপারেননি। সেই পরিপ্রেক্ষিতে সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।”
এর আগে গত ৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে মনোনয়ন ফরম ছাড়ার ঘোষণা দেয়নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে যাওয়া দলটি।
সেদিন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মনোনয়ন ফর্মের সর্বনিম্ন দাম রেখেছি ১০ হাজার টাকা। কেউ চাইলে বাড়িয়েও দিতেপারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি, মজুর রয়েছেন, তাদেরজন্য মনোনয়ন ফর্মের দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।” “
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…


















