বাংলাদেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শান্তি, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে জাপানের সহায়তা অব্যাহত থাকবে

জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরো দৃঢ় করার লক্ষ্যে এনজিও বিষয়ক বুর‍্যোর উদ্যোগে গত ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় এনজিও বিষয়ক বুর‍্যোর মহাপরিচালক মো: সাইদুর রহমান বলেন, বাংলাদেশে ৭০এর ঘুর্ণিঝড়সহ সম্প্রতি ঘটে যাওয়া রেমাল ও পুর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি জাপান সরকারসহ জাপানী এনজিওদের সহোযোগিতার কথা আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো দুর্যোগে বাংলাদেশের দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন । সভায় বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাস, জাপানী উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জাপান হতে অনুদানপ্রাপ্ত এনজিও-দের প্রতিনিধিবৃন্দ, এনজিও বিষয়ক ব্যুরো-র কর্মকর্তাবৃন্দ এবং দ্বীপ উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ মোট ৪৫জন অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় মো: সাইদুর রহমান আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘ পাঁচ দশকের পরীক্ষিত বন্ধু এবং জাপানের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির সবচেয়ে বড় গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশ জাপানের সাথে বিগত বছরগুলোর মতো সামনের দিনগুলোতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলে আমি মনে করি।
হিরোতো তানাকা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জিএডএই (Japan Agency for Development and Emergency (JADE) বলেন, বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বন্যায় নোয়াখালী অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্র্য ও পুনর্বাসন সহায়তার পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় নেয়া উচিত। কারণ মানুষকে মনোসামাজিক সুরক্ষা দিতে না পারলে পুনর্বাসন কার্যক্রম স্থায়িত্¦শীল হবে না।
মোহাম্মদ সাইদুর রহমান, ডিরেক্টর, বাংলাদেশ ডিসাস্টার প্রিপ্রেয়ার্ডনেস সেন্টার সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, ”১৯৭০’ এর প্রলয়ংকারী ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও পুনর্বাসন কাজের মধ্য দিয়ে জাপানিজদের সাথে আমার কাজ করা শুরু হয়, যা আজও অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা করছি। তিনি আরো বলেন, আমাদের এনজিওদের কাজ হচ্ছে, বাংলাদেশ সরকারের সহযোগী হয়ে গ্রামীণ, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষদের সচেতন ও আর্থিকভাবে সক্ষম করে তোলা। এইসব কাজ সহজ ও গতিশীল করার জন্য আমাদের এনজিও বিষয়ক ব্যুরো-র সহযোগীতা প্রয়োজন।
সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল আলম। তিনি বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, দৃশ্যমান-অদৃশ্যমান অবকাঠামো, সুনীল অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে জাপান সরকারের অবদানের কথা উল্ল্যেখ করেন ও ধন্যবাদ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনজিও বিষয়ক বুর‍্যোর কর্মকর্তা বিপুল চন্দ্র দাশ, মো: মুনির হোসেন, মইদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, জাপান দূতাবাসের কর্মকর্তা শিনজো কারাসাওয়া, দাইচি ইয়াসাকি সহ অন্যান্যরা।

Facebook Comments Box
  • Related Posts

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
    • adminadmin
    • আগস্ট ২৩, ২০২৬

      আরাফাতুল ইসলাম (আকন রবি),নিজস্ব প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু…

    Continue reading
    বুয়েটের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন
    • adminadmin
    • জুন ২৭, ২০২৬

    ​বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|| ​বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান আজ শনিবার (২৭ জুন) অত্যন্ত উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব